সামিট গ্রুপের ৭ পরিচালকের বিরুদ্ধে ফৌজদারি মামলা করছে এনবিআর

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০৬:৩৯ পিএম

বিদ্যুৎ-জ্বালানি খাতের প্রভাবশালী ব্যবসায়িক গ্রুপ সামিটের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানসহ ৭ পরিচালকের নামে ফৌজদারি মামলা করতে যাচ্ছে এনবিআর। গ্রুপটির বিপুল পরিমাণ কর ফাঁকির টাকা আদায়ে এমন কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মামলায় অভিযুক্ত করা হতে পারে সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান, আঞ্জুমান আজিজ খান, আদিবা আজিজ খান, মোহাম্মদ ফয়সাল করিম খান, মোহাম্মদ লতিফ খান, মোহাম্মদ ফরিদ খান ও জাফর উমেদ খানকে।

এনবিআরের আনা করফাঁকির অভিযোগের বিরুদ্ধে গত দুই বছরে উচ্চ আদালতে ২০টি রিট মামলা করেছে সামিট গ্রুপ। এগুলো সামলাতে নাকাল হয়ে আজিজ খানসহ সামিট গ্রুপের সাত পরিচালকের বিরুদ্ধে ফৌজদারী মামলার প্রস্তুতি সম্পন্ন করেছেন এনবিআর কর্মকর্তারা।

এদিকে বাংলাদেশে ব্যবসা করেও গ্রুপটির প্রধান উদ্যোক্তা ও চেয়ারম্যান আজিজ খান দীর্ঘদিন ধরেই সিঙ্গাপুরের শীর্ষ ধনী ও বিলিয়নিয়ার। অভিযোগ আছে গেল দেড় দশকে রাজনৈতিক মদদে গ্রুপটির সার্বিক কার্যক্রম থেকে যায় সরকারি সংস্থার নজরদারির বাইরে। তবে জুলাই অভ্যুত্থানের পর বদলে যায় পরিস্থিতি। এনবিআরের দুই বছরের অনুসন্ধানে উঠে এসেছে সামিটের রেকর্ড দুই হাজার কোটি টাকার কর ফাঁকির তথ্য।

তবে এসব দাবির জবাব দিতে এনবিআরের নির্ধারিত বিচারিক প্রক্রিয়ায় আস্থা রাখেনি সামিট। ন্যায় বিচার পেতে তারা দ্বারস্থ হয় উচ্চ আদালতের। একে একে দায়ের করে ২০টি রিট। যার সাতটিতে আয়কর আইনের ১৪৩(৫) ধারায় করা জরিমানা চ্যালেঞ্জ করা হয়েছে। বাকি ১৩টিতে ২১২ ধারায় পুনঃউন্মোচন চ্যালেঞ্জ করা হয়েছে। এসব রিটের তিনভাগের এক ভাগ নিষ্পপ্তি হলেও বাকিগুলো বিচারাধীন। যা নিয়ে হিমশিম অবস্থায় এনবিআর কর্মকর্তারা।

সামিটের এমন পদক্ষেপ ভালোভাবে নেয়নি এনবিআর। তাই প্রস্তুতি নেওয়া হচ্ছে কড়া পদক্ষেপের। আইন অনুযায়ী নথি জাল করে কিংবা মিথ্যা তথ্য দিয়ে কর ফাঁকি দেওয়া হলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করার সুযোগ আছে। সেটিই এবার সামিটের সাত পরিচালকের বিরুদ্ধে প্রয়োগ করতে যাচ্ছে এনবিআর।

এনবিআরের সাবেক সদস্য খাইরুল ইসলাম জানান, ফৌজদারি আইন অনুযায়ী সর্বোচ্চ পাঁচ বছর তবে ছয় মাসের কম না ও অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা যেতে পারে। তবে আমরা মনে করি ফাঁকি দেওয়া করের টাকা আদায়ের দিকে বেশি নজর দেওয়া প্রয়োজন।

এছাড়া ফৌজদারি মামলার প্রস্তুতি প্রায় শেষ এবং চলতি মাসের মধ্যেই সেটি করা হতে পারে জানিয়েছেন এনবিআর কর্মকর্তারা।

একাত্তর/এফআর
প্রধানমন্ত্রীর ঘোষণার পর থেকে  শিল্প কারখানায় বেড়েছে গ্যাস সরবরাহ। এতে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও তাতে পুরো সন্তুষ্ট নন উদ্যোক্তারা।  বলছেন, অর্থনীতিতে গতি আনার মতো পরিস্থিতি নিশ্চিত হয়নি...
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে বিশ্বব্যাংকের যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক প্রধান কার্যালয়ে বাংলাদেশ-সংশ্লিষ্ট 'কনস্টিটিউয়েন্সি'-এর ‘বিকল্প নির্বাহী...
আওয়ামী সরকার পতনের পর রেকর্ড কর ফাঁকির অভিযোগের মুখে বিদ্যুৎ খাতের জায়ান্ট সামিট গ্রুপ। দুই বছরে দুই হাজার কোটি টাকার আয়কর ফাঁকির তথ্য পেয়েছে এনবিআর।
আগস্ট মাসেও সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার নির্দেশনা দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। ফলে আগামী মাসে জ্বালানি তেলের দাম বাড়ছে না।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় ‘বলাকা’য় সাংবাদিকদের প্রবেশে দুই দিনের অলিখিত নিষেধাজ্ঞা দেওয়ার অভিযোগ উঠেছে। 
পঞ্চগড়ে রিকশাচালক আল আমিনকে গুম করে হত্যার অভিযোগে করা মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সারাদেশের এমপিওভুক্ত মাধ্যমিক উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের ভাইভা গ্রহণ বা মৌখিক পরীক্ষা পরিচালনায় কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। আগামী ১৫ অক্টোবর থেকে...
সরকার দ্রুততম সময়ের মধ্যে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তবে এই লক্ষ্য অর্জনে প্রযুক্তিগত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর