ব্যাপক দরপতন, সাত মাসে বিটকয়েনের মূল্য সর্বনিম্ন

প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ারের দরপতন আর মার্কিন সুদ হার কমা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই আবারো কমতে শুরু করেছে ‘ডিজিটাল মুদ্রা’ বিটকয়েনের দাম।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ট্রেডিং ইকোনমিক্সের সবশেষ হিসেব বলছে, আজ বিটকয়েন বিক্রি হচ্ছে ৮৯ হাজার ডলারের ঘরে।

তথ্য বলছে, গত শুক্রবার সাত মাসে সর্বনিম্ন ৯৪ হাজার ডলারের ঘরে নামে বিটকয়েনের দাম। যা ৭ মে’র পর থেকে সর্বনিম্ন স্তর।

মাসের ব্যবধানে বিটকয়েনের দাম কমেছে প্রায় ১৭ দশমিক ১৬ শতাংশ।

৬ অক্টোবর ইতিহাসে সর্বোচ্চ ১ লাখ ২৬ হাজার ২৭০ ডলারে পৌঁছায় বিটকয়েনের দাম। সংশ্লিষ্টরা বলছেন, মূলত যুক্তরাষ্ট্রের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আগ্রহ ও ট্রাম্প প্রশাসনের ক্রিপ্টো-সহায়ক অবস্থানের কারণে চলতি বছর রেকর্ড ছাড়িয়ে যায় ক্রিপ্টোর দাম।

Bitcoin1

এদিকে রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর থেকে এখনও পর্যন্ত প্রায় ৩০ শতাংশের বেশি কমেছে ডিজিটাল মুদ্রাটির দাম।

রয়টার্সের এক প্রতিবেদনে কয়েকজন বিশ্লেষকের বরাতে বলা হয়েছে, বিনিয়োগকারীদের আস্থা হারানো ও তারল্য নিয়ে উদ্বেগ বেড়ে যাওয়ার বিটকয়েনের বাজার আরো মন্দার দিকে যেতে পারে।