দেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে ‘টেকসই মার্কিন সয়াবিন লেবেল’ পেল মেঘনা গ্রুপ

আপডেট : ০৩ মে ২০২৬, ০৩:৩৩ পিএম

বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে মার্কিন সয়াবিন রপ্তানি কাউন্সিলের (ইউএসএসইসি) ‘টেকসই মার্কিন সয়াবিন লেবেল’ অর্জন করে এক অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছে। রোববার, রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি প্রদান করা হয়।


অনুষ্ঠানে ইউএসএসইসি’র আঞ্চলিক পরিচালক কেভিন রোপকের কাছ থেকে মর্যাদাপূর্ণ এই সনদ গ্রহণ করেন এমজিআই-এর পরিচালক তানজিমা মোস্তফা। এই প্রাপ্তিকে এমজিআই’র দীর্ঘদিনের স্বচ্ছ ও দায়িত্বশীল পথচলার স্বীকৃতি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, প্রতিষ্ঠানটি সব সময় পরিবেশবান্ধব ও টেকসই পদ্ধতিতে উৎপাদিত কাঁচামাল সংগ্রহে প্রতিশ্রুতিবদ্ধ। এই সনদ সেই প্রতিশ্রুতিরই একটি আন্তর্জাতিক প্রতিফলন।


তানজিমা মোস্তফা আরও উল্লেখ করেন, এই আন্তর্জাতিক স্বীকৃতি গ্রাহকদের মধ্যে এমজিআই পণ্যের গুণগত মান এবং উৎসের স্বচ্ছতা নিয়ে আরও গভীর আস্থা তৈরি করবে। টেকসই চর্চার মাধ্যমে উন্নত মানের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি মানুষ ও পরিবেশের ওপর দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব রাখাই এমজিআই’র মূল লক্ষ্য। এর ফলে সাধারণ মানুষ এখন থেকে পণ্যের উৎস সম্পর্কে আরও নিশ্চিন্ত থাকতে পারবেন।

সনদ প্রদান অনুষ্ঠানে ইউএসএসইসি’র আঞ্চলিক পরিচালক কেভিন রোপকে এমজিআই’র এই অর্জনকে বাংলাদেশের বাজারের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এমজিআই’র মতো একটি বড় প্রতিষ্ঠান যখন তাদের সরবরাহ ব্যবস্থায় টেকসই চর্চাকে প্রাধান্য দেয়, তখন তা পুরো শিল্পের জন্যই অনুপ্রেরণার কারণ হয়। এটি প্রমাণ করে যে, প্রতিষ্ঠানটি তাদের ব্যবসা পরিচালনায় বৈশ্বিক মানদণ্ড অনুসরণ করছে।


এই স্বীকৃতির গুরুত্ব শুধু বাংলাদেশের সীমানায় সীমাবদ্ধ নয়। বাংলাদেশ, নেপাল ও পাকিস্তান- এই তিন দেশ থেকে নির্বাচিত মাত্র ছয়টি প্রতিষ্ঠানের মধ্যে এমজিআই এই বিশেষ মর্যাদা অর্জন করেছে। উল্লেখ্য, পুরো দক্ষিণ এশিয়ায় এখন পর্যন্ত মাত্র ২০টি প্রতিষ্ঠান এই সম্মানজনক লেবেল ব্যবহারের অধিকার পেয়েছে, যার মধ্যে এমজিআই অন্যতম।

টেকসই সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে এমজিআই’র এই সাফল্য বাংলাদেশের শিল্প খাতের জন্য এক নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এটি যেমন আন্তর্জাতিক বাজারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে, তেমনি টেকসই ব্যবসায়িক মডেল অনুসরণ করতে অন্যান্য দেশীয় প্রতিষ্ঠানগুলোকেও উৎসাহিত করবে।

 

 

আরবিএস
দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা সয়াবিন তেল ও পামওয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
দেশের বাজারে খোলা সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও বোতলজাত তেলের ক্ষেত্রে কিছুটা ঘাটতি রয়েছে বলে স্বীকার করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তবে সামগ্রিকভাবে আমদানি করা পণ্যের মজুত...
দেশের বাজারে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার (১২ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ে তেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক বৈঠক শেষে...
পবিত্র রমজান মাস উপলক্ষে সাধারণ মানুষের নাগালে প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে সুলভ মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)।
দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়ে বাড়িতে মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ব্যাপক বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে ইরান।...
দেশের চলমান জ্বালানি সঙ্কট মোকাবিলা ও দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে ১৫০টি নতুন কূপ খননের বিশাল পরিকল্পনা নিয়েছে সরকার। ইতিমধ্যে ৩০টি কূপের খননকাজ শেষ হয়েছে এবং আরও সাতটি কূপের খনন চলমান রয়েছে।
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে এক হাজার ৫৮৫...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর