আমানতকারীদের জন্য আসছে সুখবর

আপডেট : ০৬ জুলাই ২০২৩, ০৮:২৬ পিএম

ঋণের সুদ হার বেড়ে যাওয়ায়, এবার আমানতকারীদের জন্য সুখবর আসছে। ব্যাংকগুলোতে আমানতের সুদ হার বাড়বে বলে জানিয়েছেন ব্যাংকাররা। ব্যাংকের শীর্ষ নির্বাহীরা বলছেন, তারল্য সঙ্কটের এই সময়ে, সুদহার বাড়িয়ে বাড়তি আমানত সংগ্রহ করতে পারবে দুর্বল ব্যাংকগুলো। সুদ হার বাড়ছে কবে, তা নিয়ে খোঁজ-খবর নেয়া শুরু করেছেন আমনতকারী গ্রাহকরা।

বেসরকারি এক স্কুলে ক্যান্টিনে কাজ করেন ইসমত আরা। তিন সন্তানের ভরণ পোষণসহ সংসারে একমাত্র উপার্জনকারী তিনিই। জানালেন, প্রতিমাসে সব খরচ মিটিয়ে সামান্য যে টাকা বাঁচে তাই তিনি সঞ্চয় করেন ভবিষ্যতের আশায়।

সোনালী ব্যাংক গ্রাহক ইসমত আরা বলেন, ‘আমার তিনটা মেয়ে, ছেলে নাই। ভবিষ্যতের জন্য আমি কিছু একটা করে রেখে যেতে চাই। আমার হাজবেন্ডও নেই।’

ইসমত আরার মতো লাখো গ্রাহক ব্যাংকগুলোতে সঞ্চয় করছেন। যার ওপর ভর করে মাসে মাসে বাড়ছে ব্যাংক খাতে আমানতের পরিমাণ। কেন্দ্রীয় ব্যাংক বলছে, দেশের ব্যাংকগুলোতে যে আমানত আছে তার ৮০ ভাগই মেয়াদি বা ব্যক্তির সঞ্চয় রাখা অর্থ।

কয়েকজন গ্রাহক জানান, ভবিষ্যতের কথা মাথায় রেখেই তারা অল্প অল্প করে টাকা জমান।

যদিও অসহনীয় জীবনযাত্রার খরচের এই সময়েও এই সঞ্চয়ের বিপরীতে কম-ই লভ্যাংশ দিচ্ছে দেশের ব্যাংকিং খাত। চলতি বছরের মে শেষে সার্বিক আমানতে গড় সুদহার দাঁড়িয়েছে ৪ দশমিক ৪১ শতাংশ। সর্বোচ্চ আট শতাংশও সুদ দিচ্ছে কোন কোন ব্যাংক।

সোনালী ব্যাংক লোকাল অফিসের মহাব্যবস্থাপক (জিএম) রেজাউল করিম বলেন, পর্যাপ্ত ডিপোজিট আমাদের রয়েছে।

এদিকে চলতি মুদ্রানীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজারে টাকার যোগান কমাতে ঋণের বিপরীতে সব ধরনের সুদহার বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকের শীর্ষ নির্বাহীরা বলছেন , ঋণের এ বাড়ন্ত সুদ, আমানতের লভ্যাংশ বৃদ্ধিতে সহায়ক হবে-উপকৃত হবে সঞ্চয়ী গ্রাহকরা।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লি. এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, রেটটা অলরেডি আট, সাড়ে আট আছে। আমার মনে হয় এটাকে আরও পুষ করবো।

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ বলেন, আমরা না বাড়ালেও ডিপোজিটররা বলছেন, আমরা তো ভালো অফার পাচ্ছি। তারা বলেন, আমরা ৯ পার্সেন্ট অফার পাই। তাহলে আমরা কেন কম নিবো।

আরও পড়ুন: মরিচ ব্যবসায়ীদের অনিয়ম খুঁজতে ভোক্তা অধিদপ্তরের অভিযান

তারা বলছেন, গড় মূল্যস্ফীতি প্রায় দশ ভাগ, সে হিসাবে আমানতে সুদহার এখনও বেশ কম বলে জানান ব্যাংকাররা।

একাত্তর/আরএ

বাংলাদেশের নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসন ঋণের সুযোগ বাড়াতে ১০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
আইন-কানুনের তোয়াক্কা না করে, নাম সর্বস্ব প্রতিষ্ঠান বানিয়ে, ইস্টার্ন ব্যাংকের ২১ শতাংশ শেয়ার দখল করে আছেন সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শওকত আলী চৌধুরী ও তার পরিবার। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে...
বিপুল পরিমাণ টাকা ব্যয় করেও সফটওয়্যার আপগ্রেড করতে পারেনি অগ্রণী ব্যাংক। ৩১২ কোটি টাকা খরচের পরও গুণতে হচ্ছে বিপুল লোকসান। উল্টো, এসব কাজে অনিয়মের মাধ্যমে ৯১ কোটি টাকার বিশেষ সুবিধা দেওয়া হয় ফ্লোরা...
সিস্টেমের ত্রুটি আর ব্যবস্থাপনার দুর্বলতায় প্রতি বছর ১২৮ কোটি ৫৩ লাখ টাকা অর্থ হারাচ্ছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক। এক-দুই বছর নয়, এই সমস্যা চলছে প্রায় ১৫ বছর ধরে। এমনকি ব্যাংকের সিস্টেমে প্রকৃত...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
স্বৈরাচারী শাসনের পতনের পর দেশ পুনর্গঠনের ঐতিহাসিক শুভক্ষণে বঙ্গভবনে আলেম-ওলামাদের সঙ্গে এক রাজকীয় ও আন্তরিক বৈঠকে মিলিত হলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘনিষ্ঠ বন্ধুত্বের সুযোগ নিয়ে বন্ধুর স্ত্রীর মন চুরি, এরপর পরকীয়ার ফাঁদে ফেলে এক ছাদের নিচে সংসার পাতা- প্রেম আর বিশ্বাসের এই নাটকে শেষ পর্যন্ত রক্তের ছোপ লাগলো! ধুনটে বন্ধুর ওপর দীর্ঘদিনের জমানো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর