ফেডারেল রিজার্ভ সিস্টেমের (ফেড) সুদহার নিয়ে কঠোর অবস্থানের পর বৈশ্বিক স্বর্ণের দাম তিন শতাংশের বেশি কমেছে।
ট্রেডিং ইকোনমিক্সের তথ্য বলছে, মঙ্গলবার (১৮ নভেম্বর) আউন্সপ্রতি স্বর্ণ বিক্রি হচ্ছে ৪ হাজার ডলারের ঘরে।
এর আগে যুক্তরাষ্ট্রের শাটডাউন শেষের খবরে স্বর্ণের দাম ৪২০০ ডলারে পৌঁছালেও আবারো তা কমতে শুরু করে।
রয়টার্সের খবরে বলা হয়, আসন্ন ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সুদহার কমানো নিয়ে রিজার্ভ কর্মকর্তাদের কড়াকড়ি মন্তব্যের পর বিনিয়োগকারীদের মধ্যে অস্থিরতা দেখা দেয়। আর এরপরেই কমতে শুরু করে মূল্যবান এই ধাতুর দাম।
গত অক্টোবরে রেকর্ড ৪ হাজার ৩৮১ ডলারে পৌঁছায় স্বর্ণের দাম।
তথ্য বলছে, ভূ-রাজনৈতিক অস্থিরতায় চলতি বছরে ৫৫ শতাংশের বেশি বেড়েছে মূল্যবান এই ধাতুর দাম।