ব্যাপক দরপতন, সাত মাসে বিটকয়েনের মূল্য সর্বনিম্ন

আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ০১:২৪ পিএম

প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ারের দরপতন আর মার্কিন সুদ হার কমা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই আবারো কমতে শুরু করেছে ‘ডিজিটাল মুদ্রা’ বিটকয়েনের দাম।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ট্রেডিং ইকোনমিক্সের সবশেষ হিসেব বলছে, আজ বিটকয়েন বিক্রি হচ্ছে ৮৯ হাজার ডলারের ঘরে।

তথ্য বলছে, গত শুক্রবার সাত মাসে সর্বনিম্ন ৯৪ হাজার ডলারের ঘরে নামে বিটকয়েনের দাম। যা ৭ মে’র পর থেকে সর্বনিম্ন স্তর।

মাসের ব্যবধানে বিটকয়েনের দাম কমেছে প্রায় ১৭ দশমিক ১৬ শতাংশ।

৬ অক্টোবর ইতিহাসে সর্বোচ্চ ১ লাখ ২৬ হাজার ২৭০ ডলারে পৌঁছায় বিটকয়েনের দাম। সংশ্লিষ্টরা বলছেন, মূলত যুক্তরাষ্ট্রের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আগ্রহ ও ট্রাম্প প্রশাসনের ক্রিপ্টো-সহায়ক অবস্থানের কারণে চলতি বছর রেকর্ড ছাড়িয়ে যায় ক্রিপ্টোর দাম।

এদিকে রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর থেকে এখনও পর্যন্ত প্রায় ৩০ শতাংশের বেশি কমেছে ডিজিটাল মুদ্রাটির দাম।

রয়টার্সের এক প্রতিবেদনে কয়েকজন বিশ্লেষকের বরাতে বলা হয়েছে, বিনিয়োগকারীদের আস্থা হারানো ও তারল্য নিয়ে উদ্বেগ বেড়ে যাওয়ার বিটকয়েনের বাজার আরো মন্দার দিকে যেতে পারে।

একাত্তর/আরএ
বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে মার্কিন সয়াবিন রপ্তানি কাউন্সিলের (ইউএসএসইসি) ‘টেকসই মার্কিন সয়াবিন লেবেল’ অর্জন করে এক...
ঋণের সুদ হার বেড়ে যাওয়ায়, এবার আমানতকারীদের জন্য সুখবর আসছে। ব্যাংকগুলোতে আমানতের সুদ হার বাড়বে বলে জানিয়েছেন ব্যাংকাররা। ব্যাংকের শীর্ষ নির্বাহীরা বলছেন, তারল্য সঙ্কটের এই সময়ে, সুদহার বাড়িয়ে...
রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে ঋণের সুদ হার বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ তহবিল থেকে ঋণ নিতে হলে সুদ গুণতে হবে ৪ শতাংশ। আগে তা ছিল ৩ শতাংশ। অর্থাৎ সুদের হার ১ শতাংশ বাড়লো।মঙ্গলবার (৮ নভেম্বর)...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর