সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের

আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ১০:৫২ পিএম

চলমান অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি ও বৈদেশিক খাত পর্যালোচনা করে নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আর্থিক খাতের নিয়ন্ত্রণ সংস্থাটি আশঙ্কা প্রকাশ করেছে,আসন্ন জাতীয় নির্বাচন ও রমজান মাসের কারণে ভোক্তা চাহিদা বৃদ্ধি পাবে, যা সাময়িকভাবে মূল্যস্ফীতি বাড়াতে পারে।

সম্প্রতি গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি কমিটির (এমপিসি) সভা হয়। এতে যোগ দেন এমপিসির সদস্য—বাংলাদেশ ব্যাংকের  ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, চিফ ইকোনমিস্ট ড. মোহাম্মদ আখতার হোসেন, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. এ কে  এনামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মাসুদা ইয়াসমিন এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক  ড. মো. এজাজুল ইসলাম। এছাড়াও এমপিসির সদস্য-সচিব ও মুদ্রানীতি বিভাগের পরিচালক মাহমুদ সালাহউদ্দিন নাসের। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এক বার্তায় এ তথ্য জানিয়েছে। 

সভায় দেশি ও আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের বর্তমান সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, চ্যালেঞ্জ ও পূর্বাভাস নিয়ে আলোচনা হয়। বিশেষ করে মূল্যস্ফীতির বর্তমান পরিস্থিতি, আসন্ন রমজান ও জাতীয় নির্বাচন সামনে রেখে ব্যাংকিং খাতের মুদ্রা ও তারল্য পরিস্থিতি, নীতি সুদহারের অবস্থা, বহিস্থ খাত থেকে আসা চাপ এবং বিনিময় হার পরিস্থিতি নিয়েও এতে আলোচনা হয়।

কমিটির সদস্যরা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাজারের সুদের হার, বৈদেশিক মুদ্রা ও মুদ্রানীতির প্রভাব পর্যালোচনা করেন। মূল্যস্ফীতি ধীরে ধীরে কমলেও—সেপ্টেম্বর ২০২৫-এ সার্বিক মূল্যস্ফীতি নেমে এসেছে আট দশমিক ৩৬ শতাংশে, যা ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছে এমপিসি। তবে কিছু অঞ্চলে খাদ্যপণ্যের সরবরাহ সমস্যার কারণে দাম কিছুটা বাড়তে পারে।

বৈঠকে জানানো হয়, আন্তঃব্যাংক কলমানি ও রেপো হার সামান্য হ্রাস পেয়েছে, আর সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ বেড়ে যাওয়ায় সুদের চাপে সামান্য স্বস্তি এসেছে। তবে বেসরকারি খাতের ঋণ বৃদ্ধির গতি ধীর রয়েছে, যা আসন্ন জাতীয় নির্বাচনের কারণে ঋণ চাহিদা কমে যাওয়ার ফলাফল হিসেবে দেখা যাচ্ছে।

বৈদেশিক খাতে রপ্তানি প্রবৃদ্ধি মাঝারি হলেও আমদানি প্রবৃদ্ধি বেড়েছে। রমজান উপলক্ষে জরুরি পণ্যের এলসি মার্জিন শিথিল করায় আমদানি বাড়া স্বাভাবিক বলে কমিটি মনে করে। একই সময়ে রেমিট্যান্স প্রবাহও গতিময় ছিল।

তবে কিছু ঝুঁকিও চিহ্নিত করা হয়—আবহাওগত কারণে আমন ধানের ক্ষতি, জাতীয় নির্বাচন, আসন্ন রমজান ও সম্ভাব্য নতুন বেতন কাঠামো ঘোষণার প্রভাবে মূল্যস্ফীতির চাপ কিছুটা বাড়তে পারে।

সব দিক বিবেচনায় এমপিসি সিদ্ধান্ত নেয় যে বর্তমান নীতিগত সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত থাকবে। এসডিএফ হার আট শতাংশ এবং এসএলএফ হার ১১ দশমিক পাঁচ শতাংশ থাকবে। 

কমিটি আরও জানায়, প্রকৃত নীতিগত সুদহার তিন শতাংশে পৌঁছানো পর্যন্ত কঠোর মুদ্রানীতি অব্যাহত থাকবে, যাতে সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল থাকে এবং মূল্যস্ফীতি আরও নিয়ন্ত্রণে আনা যায়-জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

একাত্তর/এসি
খেলাপি ঋণ আদায়ের কার্যক্রম ত্বরান্বিত করা এবং আদালতে বিচারাধীন ঋণসংক্রান্ত মামলার সংখ্যা কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (অল্টারনেটিভ ডিসপিউট রেজল্যুশন-এডিআর) কার্যক্রম পরিচালনার জন্য মধ্যস্থতাকারী...
দেশে এজেন্ট ব্যাংকিংয়ের পরিধি বৃদ্ধির পাশাপাশি গ্রাহক, আমানত ও ঋণ বিতরণেও প্রবৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এপ্রিল-জুন ২০২৬ প্রান্তিকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
বাংলাদেশে অ্যামপ্লয়মেন্ট ভিসায় কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণ নিশ্চিত করতে হালনাগাদ ওয়ার্ক পারমিটধারী বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ডিজিটাল লেনদেনের ব্যয় কমানো এবং দেশকে নগদ লেনদেননির্ভর অর্থনীতি থেকে বের করে আনতে বাংলা কিউআর লেনদেনে আন্তঃবিনিময় পুনর্ভরণ মাশুল (আইআরএফ) শূন্য শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর