রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন রেলগেট এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। নিহত ব্যক্তি পুরুষ। তার বয়স ৩৫ থেকে ৪০ হতে পারে। তার পরনে ছিলো চেক লুঙ্গি ও চেক শার্ট।
ঢাকা বিমানবন্দর রেলওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর জানান, ট্রেন থেকে পড়ে গিয়ে পায়ে ও মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত অবস্থায় ব্যক্তিটিকে উদ্ধার করা হয়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।
বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।