মগবাজারে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু 

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৩ এএম

রাজধানীর মগবাজারে ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে এই ঘটনা ঘটে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে জানা গেছে তার বয়স আনুমানিক (৪০) বছর। 

হাতিরঝিল থানার উপপরিদর্শক তমেজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল আনুমানিক সোয়া নয়টার দিকে মগবাজার রেলগেইট এলাকায় দিয়ে রেললাইন পার হওয়ার সময়ে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন ঐ নারী। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ইনসাফ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে আমাদের সংবাদ দেয়া হয়। পরে ঐ হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসক পরীক্ষা করার পর বেলা ১১টায় তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি ঢাকা রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে। এ ব্যাপারে তারা ব্যাবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। মৃতদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

এআর
রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে আজ বুধবার (৩ জুন)।
রাজধানীর মগবাজারে ককটেল বিস্ফোরণে একজন নিহত হয়েছেন।  প্রত্যক্ষদর্শীরা বলছেন, মগবাজার ফ্লাইওভারের ওপর থেকে নিচে ককটেল ফেলা হলে এই মৃত্যুর ঘটনা ঘটে। 
রাজধানীর মগবাজারের ওয়্যারলেস গেট এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজার দিলু রোডের একটি বাসা থেকে দরজা ভেঙ্গে চলচ্চিত্র পরিচালক এম এ আউয়ালের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর