রাজধানীর তেজগাঁও এলাকায় ঢাকা কমলাপুরগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় বন্ধ ছিলো রেল চলাচল। ট্রেনের বগির আগুন নিয়ন্ত্রণে আনার পর ট্রেনটি সরিয়ে নেওয়ার পর রেল চলাচল স্বাভাবিক রয়েছে।
মঙ্গলবার সকাল পৌণে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশের কমলাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস।
তিনি বলেন, রাত ৫টার দিকে যাত্রীবাহী ট্রেনে আগুন দেয় দূর্বৃত্তরা। প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এই ঘটনায় চারজনের লাশ উদ্ধার করা হয়। আগুন নিয়ন্ত্রণে আনার পর ক্ষতিগ্রস্ত মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর নিয়ে যাওয়া হয়েছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
তিনি আরও বলেন, নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। আহতদের সংখ্যা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

তেজগাঁওয়ে ট্রেনে আগুন, চারজনের মরদেহ উদ্ধার