ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কারাবন্দি ভারতীয় এক নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল তিনটার দিকে ঢামেকের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত ব্যক্তির নাম কুনলিকা (৫৫)। তার বাবার নাম শাম্বাদি। কুনলিকা ভারতীয় নাগরিক ছিলেন। তবে তিনি কোন মামলার আসামি ছিলেন তা তাৎক্ষণিক জানা যায়নি।
কারা সূত্র জানায়, কুনলিকা হঠাৎ অসুস্থ বোধ করলে কারারক্ষী রাজু মিয়াসহ কারারক্ষীরা তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে কর্তৃপক্ষের নির্দেশে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসেন। এরপর জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।