ডেঙ্গু প্রতিরোধে গণপূর্ত অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান

আপডেট : ২৭ জুন ২০২৬, ১০:২২ পিএম

দেশজুড়ে মশার উপদ্রব এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগ প্রতিরোধে সাধারণ নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন সময়ে তিনি জোর দিয়ে বলেছেন, এই ধরনের রোগ-বালাই থেকে বাঁচতে নিজেদের ঘরবাড়ি ও চারপাশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য সাধারণ নাগরিকেরা নিজস্ব দায়িত্ববোধ থেকেই সবচেয়ে বড় অবদান রাখতে পারেন।

প্রধানমন্ত্রীর এই নির্দেশনাকে সামনে রেখে শনিবার গণপূর্ত অধিদপ্তরের আওতাধীন জিগাতলা, সোবহানবাগ, কলাবাগানসহ বিভিন্ন এলাকার সরকারি কোয়ার্টারসমূহ পরিদর্শন করেন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী। এ সময় তিনি কোয়ার্টারে বসবাসকারী বাসিন্দা এবং কোয়ার্টার পরিচালনার জন্য নির্বাচিত কমিটির সদস্যদের সাথে সরাসরি মতবিনিময় করেন।


তিনি সবাইকে নিজ নিজ কোয়ার্টার পরিষ্কার রাখতে কার্যকরী ভূমিকা রাখার অনুরোধ জানান। একই সাথে, প্রতি সপ্তাহে অন্তত একদিন কোয়ার্টারের সব বাসিন্দা যেন নাগরিক দায়িত্ববোধ থেকে স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন, সেই আহ্বানও জানান।

এই মহতী উদ্যোগে সংশ্লিষ্ট গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাও সশরীরে অংশ নেবেন এবং সব ধরনের সহযোগিতা প্রদান করবেন বলে তিনি আশ্বস্ত করেন।

প্রধান প্রকৌশলীর এই নির্দেশনার অংশ হিসেবে জিগাতলাস্থ স্টাফ কোয়ার্টারে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। কোয়ার্টার কমিটি এবং গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের যৌথ উদ্যোগে ও অক্লান্ত পরিশ্রমে পুরো জিগাতলা কোয়ার্টার প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।


এই কার্যক্রম চলার সময় এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়, যখন মাঠে খেলাধুলা করা শিশুরাও পরিবেশ পরিচ্ছন্ন রাখার উদ্যোগে অনুপ্রাণিত হয়ে অত্যন্ত উৎসাহী চিত্তে বড়দের সাথে কাজে হাত মেলায়।

কোয়ার্টারের বাসিন্দাদের মাঝে দীর্ঘমেয়াদী সচেতনতা তৈরির লক্ষ্যে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

কোয়ার্টারের প্রতিটি বাসিন্দার হাতে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ থেকে সাবধান থাকা এবং চারপাশ পরিচ্ছন্ন রাখার নির্দেশনা সম্বলিত তথ্যবহুল লিফলেট হস্তান্তর করা হয়। সচেতনতা বাড়াতে কোয়ার্টারের মূল প্রবেশদ্বারের কাছে তথ্যবহুল সাইনেজ স্থাপন করা হয়েছে। এছাড়া কোয়ার্টারের ভেতর মাইকিং বা গণ-ঘোষণার মাধ্যমে সবাইকে পরিচ্ছন্নতার নির্দেশনাসমূহ বিশদভাবে জানিয়ে দেয়া হয়েছে।


এছাড়া, কোয়ার্টারের বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে এবং যেখানে-সেখানে ময়লা ফেলা বন্ধ করতে কোয়ার্টার কমিটির কাছে প্রয়োজনীয় সংখ্যক ডাস্টবিন হস্তান্তর করা হয়েছে।

গণপূর্ত অধিদপ্তর এবং নাগরিকদের এই যৌথ উদ্যোগ সরকারি কোয়ার্টারগুলোর পরিবেশ সুরক্ষিত রাখার পাশাপাশি ডেঙ্গু দমনে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

একাত্তর/এআরএস
রাজধানীর গ্রীন রোড এস্টেট সরকারি কর্মচারী সমাজকেন্দ্রের ২ নম্বর খেলার মাঠসংলগ্ন বহুদিনের পরিচিত ‘সকালের হাট-বাজার’ অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার থেকেই এই সিদ্ধান্ত...
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর