ঢামেকে কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু

আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ০১:৫৩ পিএম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মানবতাবিরোধী অপরাধে কারাবন্দি এক যুদ্ধাপরাধীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭ টায় হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নীরিক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

নিহত যুদ্ধাপরাধী মো. শমসের ফকির (৮০) ময়মনসিংহের মুক্তাগাছার মৃত আরফান আলীর ছেলে।

কারারক্ষী আনিস শেখ জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) অসুস্থ হয়ে পড়েছিলেন যুদ্ধাপরাধী শমসের। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা  তাকে সকাল সাড়ে ৭ টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নীরিক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

 ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 

একাত্তর/জো
রাজধানীর রামপুরা ও গাবতলীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক কিশোরীসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার রাতে দুর্ঘটনা দুটি ঘটে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসককে মারধরের ঘটনায় হামলাকারীদের বিচারের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছেন চিকিৎসকরা।
ঢাকার এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৩১ অক্টোবর) রাজধানীর যাত্রীবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক কারাবন্দি হাজতির মৃত্যু হয়েছে। তার নাম মো. পাভেল রহমান (৫৪)।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর