রাজধানীতে ট্রাক চাপায় একজন নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের নিচে চাপা পরে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার রাত দুইটার দিকে যাত্রাবাড়ীর শহিদ ফারুক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৪০ বছর। মৃত্যুর সময় তার পড়নে ছিলো কালো হাফ শার্ট ও চেক লুঙ্গি।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম জানান, অজ্ঞাত ব্যক্তি দশ চাকার ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।