কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে অটোচালকের মৃত্যু

আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ১২:৪০ পিএম

 রাজধানীর কামরাঙ্গীরচরে মাদক সংক্রান্ত বিরোধের জেরধরে  ছুরিকাঘাতে মোহাম্মদ শহীদ (৫০) নামের এক অটোচালকের মৃত্যু হয়েছে। 

সত্যতা নিশ্চিত করেন কামরাঙ্গীচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আনোয়ার বলেন, এ ঘটনায় আলমগীর নামে যে ছুরিকাঘাত করেছে, আমরা তাকে গ্রেফতার করেছি। 

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি, আলমগীর ও শহিদ দুজনেই একসাথে মাদক সেবন করতো। নিহত শহিদ, আলমগীরকে মাদক আনতে টাকা দিয়েছিলো। কিন্তু মাদক না পেয়ে ফিরে আসে, এটা শহিদ বিশ্বাস না করে পুলিশের কাছে ধরিয়ে দিতে চেয়েছিলো আলমগীর কে। এরপরেই আলমগীর তাকে ছুরিকাঘাত করে। 

বুধবার সকালে কামরাঙ্গীচর আচারওয়ালা ঘাট এলাকায় এঘটনাটি ঘটে।  পরে গুরুতর আহত অবস্থায় তাকে তার ছোট ভাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে বেলা ১১ টার দিকে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরিক্ষার পর মৃত ঘোষণা করেন। 

ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বলেন মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার মৃত আব্দুল আজিজের ছেলে শহিদ। তার স্ত্রীর নাম খায়রুন বেগম, দুই মেয়ে এক ছেলের জনক ছিলেন তিনি। 

 

এআর
রাজধানীর গুলশানে অফিস শেষে বাসায় ফেরার পথে হামলার শিকার হয়েছেন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালক ডা. আহমদ হোসেন (৫০)। অজ্ঞাতনামা দুই হামলাকারী তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
রাজধানীর হাজারীবাগে অষ্টম শ্রেণির ছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত যুবক সিয়ামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার শারমিন বিন্তি নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ভাইয়ের সাথে হাঁটতে বের হয়ে হামলার শিকার হয় সে। এই...
ছিনতাইকারীদের দেখে চিৎকার করায় ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে। ঘটনাটি ঘটেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায়।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর