যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক পাঁচ

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৪ পিএম

রাজধানীর উত্তর বাড্ডা ও যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় সেনাবাহিনীর পৃথক যৌথ অভিযানে রাইফেল, পিস্তল ও রিভলবারসহ বিপুল পরিমাণ গোলাবারুদ, সরঞ্জামাদি এবং মাদক উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে মোট চারজনকে গ্রেপ্তার ও একজনকে আটক করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, উত্তর বাড্ডায় পরিচালিত অভিযানে একটি রাইফেল, সাতটি পিস্তল ও তিনটি রিভলবার উদ্ধার করা হয়। এছাড়া সেখান থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

অন্যদিকে, যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় পরিচালিত অন্য একটি অভিযানে দুইটি বিদেশি পিস্তল, একটি রিভলবার ও তিন রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থ উদ্ধারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

একাত্তর/আরএ
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীতে ট্রাক চাপায় এক রিকশাচালক ও ওই রিকশায় থাকা এক যাত্রী নিহত হয়েছেন।
রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজীরবাগ এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. আনোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
রাজধানীর উত্তর বাড্ডার একটি মাদ্রাসা ভবনের নিচতলার গুদাম থেকে দুইজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুইজনই ওই মাদ্রাসায় কাজ করতেন। স্বজনদের দাবি, পরিকল্পিত তাদের হত্যা করা হয়েছে। এই ঘটনায় এখনও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর