ঢাকা মেডিকেলে পৃথক সময়ে দুই হাজতির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী দুই হাজতির মৃত্যু হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার দিনগত রাতে এবং শুক্রবার সকালে তাদের মৃত্যু হয়।

মো. সেলিম মিয়া (৩৪) ও মো. বাচ্চু (৪৩) অসুস্থ হয়ে পড়লে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে কর্তৃপক্ষের নির্দেশে তাদের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ দুটো হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃত সেলিম মিয়ার ইউনুস মিয়ার ছেলে। বাচ্চুর পিতা লিটন মিয়া।