৪৮ ঘণ্টার মধ্যে বিচার না হলে চিকিৎসকদের দেশব্যাপী কর্মবিরতির হুঁশিয়ারি

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০৬:১০ পিএম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নতুন করে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ইন্টার্ন ডক্টরস সোসাইটি।

আজ শনিবার (১১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ঢামেক হাসপাতালের প্রশাসনিক ব্লকের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এই ঘোষণা দেওয়া হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক নাবিল বিন কাশেম জানান, গত বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয়ধারী একদল উশৃঙ্খল শিক্ষার্থী কর্তব্যরত চিকিৎসকদের ওপর ন্যাক্কারজনক হামলা চালায় এবং সেখানে ‘মব’ তৈরি করে। একই দিনে দিনাজপুর মেডিকেলেও চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটে। এসব ঘটনার প্রতিবাদে ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালন শেষে আজ নিরাপদ কর্মস্থল ও হামলাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন চিকিৎসকরা।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, তদন্ত কমিটির সুপারিশমালায় ইন্টার্ন চিকিৎসকদের চার দফা দাবির অধিকাংশের প্রতিফলন ঘটেছে। তবে এখন মূল দাবি হলো, ভিডিও ফুটেজ ও তথ্যের ভিত্তিতে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অভিযুক্তদের নাম-পরিচয় প্রকাশ করে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এর পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

ইন্টার্ন ডক্টরস সোসাইটি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা না হলে সারা দেশের সকল ইন্টার্ন চিকিৎসক কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন। এতে দেশের চিকিৎসা ব্যবস্থায় স্থবিরতা নেমে এলে তার দায়ভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে বলেও উল্লেখ করা হয়।

একাত্তর/আরএ
দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকদের ওপর একের পর এক হামলা ও মারধরের ঘটনায় উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে চিকিৎসকদের পেশাজীবী সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ—ড্যাব।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসককে মারধরের ঘটনায় হামলাকারীদের বিচারের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছেন চিকিৎসকরা।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসারত বুয়েট শিক্ষার্থী সৈয়দ শাদিদ নাসিফকে দেখতে গেছেন প্রধান উপদেষ্টার দুই বিশেষ সহকারী শেখ মইনুদ্দিন এবং ফয়েজ আহমদ তৈয়্যব। 
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর