ঢামেকে চিকিৎসকদের ওপর হামলা: বিচারের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ১০:৩৫ এএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসককে মারধরের ঘটনায় হামলাকারীদের বিচারের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোর রাত ৪টা ১৫ মিনিট থেকে হাসপাতালের চিকিৎসাসেবা পুনরায় চালু করা হয়।

এর আগে, বুধবার দিনগত রাত দেড়টার দিকে ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসকদের মারধর করেন রোগীর স্বজনরা। এ ঘটনার প্রতিবাদে হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ডে প্রায় ২ ঘণ্টার বেশি সময় চিকিৎসাসেবা বন্ধ থাকে।

চিকিৎসকরা জানান, রাত সাড়ে আটটার দিকে মুমূর্ষু অবস্থায় এক রোগী জরুরি বিভাগে ভর্তি হন। তার অবস্থা ক্রমেই খারাপ হতে থাকে এবং রাত ১১টার দিকে তিনি মারা যান। এরপরই চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে দায়িত্বরত চিকিৎসকদের ওপর হামলা চালান রোগীর স্বজনরা।

পরিস্থিতি সামাল দিতে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত হয়। এ ঘটনায় জড়িত দুইজনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে দোষীদের মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়া হবে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, উদ্ভূত পরিস্থিতিতে চিকিৎসকদের সাথে আলোচনা হয়েছে এবং তাদের আশ্বস্ত করা হয়েছে।

চিকিৎসাসেবা বন্ধ থাকায় মাঝরাতে চরম ভোগান্তিতে পড়েন রোগীরা। সেবা না পেয়ে অনেক রোগীকে কান্নাকাটি করতে করতে অ্যাম্বুলেন্সে করে ফিরে যেতে দেখা গেছে।

হামলার শিকার এক ইন্টার্ন চিকিৎসক জানান, রোগীর মৃত্যুর পর কোনো কারণ ছাড়াই তাদের ওপর আক্রমণ করা হয়।

বর্তমানে হাসপাতালের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ভোর থেকে পুরোদমে সেবা কার্যক্রম চলছে।

একাত্তর/আরএ
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নতুন করে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ইন্টার্ন ডক্টরস সোসাইটি।
রাজধানীর রামপুরা ও গাবতলীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক কিশোরীসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার রাতে দুর্ঘটনা দুটি ঘটে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিয়োগবিধি সংশোধন করে স্নাতক ও সমমানের যোগ্যতা সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদানসহ ছয় দফা দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। 
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর