শীতের সবজি ভরপুর বাজারে। তাই শুক্রবার বাজারে সবজির দাম কমেছে। তবে বাজারে বাড়তি পেঁয়াজের দাম, কেজি প্রতি বেড়েছে ২০ টাকা। ডিমের দামও একটু বাড়তির দিকে। এদিকে ৬৫০ টাকা কেজিতে গরুর মাংস পাওয়া যাচ্ছে তাই মাছ বাজারে এখন ক্রেতা কম।
শীতের সকালে ফুলকপি, ওলকপি, বাঁধাকপি, শিম, টমেটো, মূলা আর নতুন আলুতে ভরপুর রাজধানীর বাজারগুলো। এইসব পণ্যের দামও কমে গেছে বেশ।
তবে সবজির দাম কমলেও বাজারে বাড়তি পেঁয়াজের দাম। মাঝখানে পেঁয়াজের কয়েছি ১১০ থেকে ১২০ টাকায় নেমে এলেও এখন আবার বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি দরে। সেই সাথে আদা-রসুনের দামও এখন চড়া।
এদিকে আজ বাজারে বেড়েছে ডিমের দাম। সরবরাহ কমের কথা বলে ৫ টাকা বেড়ে গেছে ডজন প্রতি। ডিমের ডজন বিক্রি হচ্ছে ১২৫ টাকায়।
এদিকে ঢাকার বাজারে ৬৫০ টাকা কেজিতে গরুর মাংস কেনা যাচ্ছে এখন। ফলে ভিড় বেড়েছে গরুর মাংসের দোকানে। এর প্রভাব পড়েছে মাছের বাজারে। দাম না বাড়লেও ক্রেতা নেই বললেই চলে।