সবজির বাজারে দামের উত্তাপ, নাগালের বাইরে মাছ-মাংস

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ১১:৪৩ এএম

রাজধানীর বাজারগুলোতে বেড়েছে সব ধরনের সবজি দাম। নাগালের বাইরে মাছ, মাংস ও ডিম। অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। ব্যবসায়ীরা সরবরাহ কমের অজুহাত দেখালেও ক্রেতারা বলছেন সিন্ডিকেট।

শুক্রবার রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, নিত্যপণ্যের দাম কিছুটা কমলেও এখনও নাগালের বাইরে রয়েছে সবজির বাজার।

লাউ, বরবটি, ঢেঁড়স, ঝিঙেসহ কয়েক পদের সবজির দাম বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকায়। 

সবচেয়ে বেশি বেড়েছে মরিচ,  টমেটো, বেগুনের দাম। কেজিতে বিক্রি হচ্ছে ১৩০-১৪০ টাকায়।

মাছের দামের ঊর্ধ্বগতি যেন সবসময়। বিক্রেতাদের দাবি, চাহিদার তুলনায় মাছের সরবরাহ কম থাকায় বেশি  দামে বিক্রি করতে হচ্ছে তাদের।

কিছুটা বৃদ্ধি পেয়েছে মুরগির দামেও। গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে কেজিতে বেড়েছে ১০-২০ টাকা। 

এদিকে ডাল ও মসলার দাম বৃদ্ধি পেলেও স্থিতিশীল রয়েছে বেশিরভাগ মুদিপণ্যের দাম।

আরবিএস
রাজধানীর গ্রীন রোড এস্টেট সরকারি কর্মচারী সমাজকেন্দ্রের ২ নম্বর খেলার মাঠসংলগ্ন বহুদিনের পরিচিত ‘সকালের হাট-বাজার’ অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার থেকেই এই সিদ্ধান্ত...
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত খবরটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। একইভাবে আগামী দিনে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর