২০ বছর ধরে জলাবদ্ধতার সাথে বসবাস

আপডেট : ২৯ জুন ২০২৪, ১২:৪৮ পিএম

বৃষ্টি হলেই জলাবদ্ধতা, কাদামাটি আর কোমর সমান পানি। বাসার বাইরে গেলে লাগে আলাদা পোশাক। এই হচ্ছে বৃহত্তর মিরপুর ১১ নম্বর কাঁচাবাজারের সড়কের হাল।

এলাকাবাসীর অভিযোগ, ২০ বছরেরও বেশি সময় ধরে চলছে ভাঙাচোরা রাস্তা আর জলাবদ্ধতার ভোগান্তি। সড়কটির দুই পাশে দুই ওয়ার্ডের সীমানা, তাই সংস্কারের বিষয়ে গুরুত্ব দেন না কোনো কাউন্সিলরই।

মিরপুর ১১ নম্বর কাঁচাবাজারের প্রধান সড়ক আর বাজার মিলিয়ে আছে প্রায় দুই হাজার দোকান। শুকনো মৌসুমেও নোংরা পানি জমে থাকে সড়কটিতে। আর বর্ষা মৌসুম হলে তো কথাই নেই।

সড়কের দুই পাশে নানা ধরনের প্রায় দুইশ দোকান, কিন্তু সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ নেই।

স্থানীয়দের অভিযোগ, দিনের মধ্যে কেউ না কেউ গর্তে পড়েই। তাছাড়া রিকশার চাকা গর্তে পড়ে ঘটে দুর্ঘটনা।

এলাকাবাসীর অভিযোগ, বর্ষা মৌসুম ছাড়াও সড়কটিতে জমে থাকে ড্রেনের নোংরা পানি। তারা বলছেন বাজার করতে এলে সেই পোশাক পরে আর ঘরে ফেরা যায় না।

বাজারের দোকানিদের অভিযোগ, খারাপ রাস্তার কারণে ক্রেতা আসেনা। তাতে তাদের ব্যবসায়ে ক্ষতি হচ্ছে।

তাদের দাবি, সড়কের দুই পাশের দোকান ভাড়া দিয়ে খাচ্ছে একটি মহল। ভাড়া বন্ধ হয়ে যাবার শঙ্কায় সংস্কার করা হয় না সড়কটির।

দোকান বন্ধ হয়ে যাওয়ার ভয়ে কথা বলতে চান না দোকানিরা। তাদের ভাষ্য স্থায়ী বাজারে তাদের দোকান বরাদ্দ থাকলেও সেটি ২৮ বছরেও পাওয়া যায়নি।

ক্রেতাদের দাবি, বাজারে এলে সেই পোষাকে আর কোথাও যাওয়া সম্ভব না। তাই তারা সহজে এ বাজারে যেতে চান না।

ব্যবসায়ীদের দাবি, স্থায়ী বাজার নির্মাণের কাজ শেষ না হলে দুর্ভোগ কমার আশা নেই।

 

একাত্তর/আরএ
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মিরপুরে ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদে টানা দ্বিতীয় দিনের মতো অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
রাজধানীর মিরপুর ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুরের চাঞ্চল্যকর ঘটনায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা...
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত খবরটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। একইভাবে আগামী দিনে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর