ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক কারাবন্দীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে তার মৃত্যু হয়।
মৃত ব্যক্তির নাম শফিউদ্দিন (৭২)। তিনি একটি বিস্ফোরক মামলার সাজাপ্রাপ্ত বন্দি ছিলেন। বাবার নাম মৃত ইউনুস আলী।
গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাসিন্দা ছিলেন।
পুলিশ জানায়, গত ২৮ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) অসুস্থ হয়ে পড়লে কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।