অধ্যাপক আসাদুর রহমানকে দেখতে ঢাকা মেডিকেলে ডা. বিটু

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০৮:০৮ পিএম

রাজধানীর শান্তিনগরে সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় গুরুতর আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

গত ১৭ আগস্ট রাতে রাজধানীর শান্তিনগর পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে চেম্বার শেষে রিকশায় ওঠার সময় ৪–৫ জন সন্ত্রাসী অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর হামলা চালায়। হামলায় তার মাথা, চোখ ও নাকে গুরুতর আঘাত লাগে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) ডা. বিটু হাসপাতালে গিয়ে অধ্যাপক ডা. আসাদুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানসহ দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং অধ্যাপক ডা. আসাদুর রহমানের চিকিৎসার অগ্রগতি, শারীরিক অবস্থা ও চিকিৎসাসেবার সার্বিক বিষয় সম্পর্কে অবগত হন।

অধ্যাপক ডা. আসাদুর রহমানকে দেখার পর ডা. বিটু বলেন, চিকিৎসকদের ওপর এ ধরনের বর্বর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দেশের স্বাস্থ্যসেবার স্বাভাবিক পরিবেশকে মারাত্মকভাবে বিঘ্নিত করে এবং চিকিৎসকদের মাঝে চরম নিরাপত্তাহীনতা সৃষ্টি করে, যা অত্যন্ত উদ্বেগজনক।

হাসপাতাল পরিদর্শনকালে ডা. বিটু অধ্যাপক ডা. আসাদুর রহমানের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং তাদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন। এ সময় পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট দ্রুত ‘স্বাস্থ্যকর্মী নিরাপত্তা রক্ষা আইন’ প্রণয়নের জোর দাবি জানানো হয়।

আরবিএস
রাজধানী ঢাকা শহরে সম্পূর্ণ অনিয়ন্ত্রিতভাবে চলা ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে এবার একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় এনে চলাচলের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের জরুরি ওয়েটিং রুমের পাশ থেকে প্রায় চার ঘণ্টার ব্যবধানে অজ্ঞাত এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের কারো নাম-পরিচয় জানা যায়নি।...
রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ২৯টি মামলা হয়েছে।
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দলীয় কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য...
ব্যাংক খাতের লুটপাট ও সুশাসনের অভাবে তৈরি হওয়া ক্ষতি কাটাতে সরকারের কাছে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি দেশের সব লেনদেন ‘বাংলা কিউআর’-এর আওতায় আনা সম্ভব হলে বছরে আরও...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, আমরা এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যেখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, পরিচয় হবে বাংলাদেশি।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বহুল আলোচিত ‘যন্তর মন্তর ২.০’ বিক্ষোভ কর্মসূচি শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে, দিল্লির রাজপথে নামার আগেই বড় ধরনের ধাক্কা...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর