উত্তর সিটির বর্জ্য সরাতে ছয় ঘণ্টায়

আসন্ন ঈদুল আযহার দিন কোরবানির বর্জ্য ছয় ঘণ্টার মধ্যে অপসারণের ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। 

তবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে সরানো হবে বলে জানিয়েছে মেয়র ফজলে নুর তাপস। 

বুধবার রাজধানীর গাবতলীতে ঢাকা উত্তর সিটির বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ক এক অনুষ্ঠানে আতিক বলেন, গত বছর উত্তর সিটি করপোরেশন এলাকায় কোরবানির বর্জ্য আট ঘণ্টার মধ্যে অপসারণ করা হয়েছিল।

এবার আরও কম সময়ে শহর পরিচ্ছন্ন করা হবে এবং জনগণের সহযোগিতা পেলে ছয় ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসরণ করে ফেলার লক্ষ্য রয়েছে বলে জানান আতিক।  

তিনি বলেন, ঈদের দিন উত্তর সিটিতে প্রায় সাড়ে ৯ হাজার পরিচ্ছন্নতা কর্মী কাজ করবে। 

এদিক জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করে দক্ষিণের মেয়র তাপস বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশু এবং ৭২ ঘণ্টার মধ্যে হাটের পশুর বর্জ্য পরিষ্কার করা হবে। 

দক্ষিণের মেয়র বলেন, পরিচ্ছন্ন কাজে নিয়োজিত ব্যক্তিরা টানা তিন থেকে চার দিন কাজ করেন। তাই ঢাকাবাসী ঈদের দুই দিনের মধ্যে কোরবানি শেষ করলে ভালো হয়।