২৪ ঘণ্টায় কোরবানির পশুর বর্জ্য পরিষ্কার করা হবে: তাপস

আপডেট : ১২ জুন ২০২৪, ১১:০৩ এএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭২ ঘণ্টার মধ্যে কোরবানি ও হাটের পশুর সব ধরনের বর্জ্য পরিষ্কার করা হবে বলে জানিয়েছেন মেয়র ফজলে নূর তাপস। তিনি বলেন, এর মধ্যে ২৪ ঘণ্টায় কোরবানির পশু এবং ৭২ ঘণ্টা হাটের পশুর বর্জ্য পরিষ্কার করা হবে। 

বুধবার সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করে তিনি এসব কথা বলেন। 

দক্ষিণের মেয়র বলেন, পরিচ্ছন্ন কাজে নিয়োজিত ব্যক্তিরা টানা তিন থেকে চার দিন কাজ করেন। তাই ঢাকাবাসী ঈদের দুই দিনের মধ্যে কোরবানি শেষ করলে ভালো হয়। 

তাপস বলেন, পশুর হাটের ব্যবস্থাপনা ঠিক রাখতে ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকাবাসী খুব স্বাচ্ছন্দে কোরবানির পশু হাট থেকে কিনতে পারবেন। পশুর হাটের কারণে নগরে যানজট হবে না, সেই ব্যবস্থা নেওয়া হয়েছে।

জাতীয় ঈদগাহে ৩৫ হাজার মানুষ নামাজ পড়বেন জানিয়ে তিনি বলেন, সকাল সাড়ে সাতটায় জামাত অনুষ্ঠিত হবে।

এবার ঈদে বৃষ্টি হতে পারে এমন আশঙ্কার কথা জানিয়ে তিনি বলেন বৃষ্টির কারণে নামজে যেন বিঘ্ন না ঘটে সে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি নারী, কূটনীতিকদের নামাজে অংশ নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। 

জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি নামাজ আদায় করবেন জানিয়ে তিনি বলেন, ঈদের জামাত নির্বিঘ্ন করতে সব ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে।

একাত্তর/এসি
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় বাসাবাড়ির বর্জ্য অপসারণে অতিরিক্ত অর্থ আদায় এবং কাজে অবহেলা বা অনিয়ম করা হলে সংশ্লিষ্ট ঠিকাদারদের টেন্ডার বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন...
শুধু নীতি তৈরি বা হাজার হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণই নয়, ঢাকা শহরে বসবাসরত নাগরিকরা সেই নীতির মাধ্যমে কতোটুকু উপকৃত হচ্ছেন, সেটি মূল্যায়ন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী...
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৬৩টি ওয়ার্ডেই এডিস মশার ঘনত্ব নির্ধারিত সূচকের চেয়ে বেশি পাওয়া গেছে। এর মধ্যে ২৭টি ওয়ার্ডকে ডেঙ্গু সংক্রমণের জন্য সবচেয়ে বেশি বা...
পবিত্র ঈদুল আজহা শেষে রাজধানীজুড়ে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রমে শতভাগ সফলতার দাবি করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। দুই সিটির প্রশাসকেরা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যেই নগরের...
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর