রাজধানীতে দুই বাসে আগুন

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের মধ্যে রাজধানীতে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে যাত্রীবাহী দুটি বাসে আগুন দেওয়ার হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর ফরহাদ হোসেন বলেন, রাত ৮টা ৩০মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে দুটি বাসে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে ৮টা ৩৩মিনিটে প্রথম ইউনিট দুর্ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে আরও দুইটি ইউনিট যায়।

রাতে ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।