পল্লবীতে বাসে আগুন: ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পিএম

রাজধানীর পল্লবীতে শিকড় পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় পল্লবী থানার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস উদ্দিন মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) পল্লবী থানার এসআই লিয়াকত হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরো ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে। আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিন মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য ২৫ অক্টোবর দিন নির্ধারণ করেন।

এদিকে আজ এ মামলায় গ্রেপ্তার মনির ও শান্ত নামে দুই আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

পল্লবী থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক সাইফুল ইসলাম সরকারি বার্তা সংস্থাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর-১১ প্রধান সড়কে ইস্টার্ন ব্যাংকের সামনে পাকা রাস্তার ওপর পৌঁছামাত্র শিকড় পরিবহনের ঢাকা মেট্রো-ব-১১-৯৩২৩ বাসটিতে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা আগুন লাগিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা অন্তর্ঘাতমূলক কার্যকলাপের মাধ্যমে নাশকতা ও ভীতি সৃষ্টি করে জননিরাপত্তা বিপন্ন করার জন্য জনসাধারণের পরিবহনের কাজে ব্যবহৃত যানবাহনে আগুন দিয়ে পুড়িয়ে ক্ষতিসাধন করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির হীন উদ্দেশ্যে সরকারবিরোধী নিষিদ্ধ সংগঠনের স্বার্থান্বেষী কুচক্রী মহল এ ঘটনা ঘটিয়েছে।

আরবিএস
রাজধানী ঢাকার একাধিক স্থানে যাত্রীবাহী বাসে আগুন দেয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে মিরপুর, যাত্রাবাড়ী ও বাড্ডা এলাকায় এসব ঘটনা ঘটে। এর মধ্যে যাত্রাবাড়ীতে ককটেল...
ঋণের পাহাড় সমান পাপাচ্ছন্ন জীবন আর দুই স্ত্রীর লাগাতার চ্যাটাং-চ্যাটাং কটু কথা থেকে বাঁচতে নিজেকে নিজেই অপহরণের এক অবিশ্বাস্য নাটক ফেঁদেছিলেন রাজধানীর পল্লবীর বাসিন্দা নজরুল ইসলাম! সাদা বস্তায় ঢুকে...
রাজধানীর পল্লবীর কালশী বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় এখনো থামেনি মানুষের কান্না ও ক্ষোভ। জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকা।
জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ’র পরিবারের সদস্যগণ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
কম্বোডিয়ার রাজধানী নমপেনে পরিচালিত এক বিশেষ অভিযানে অবৈধ অনলাইন স্ক্যাম বা সাইবার প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৯ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। 
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে নিজের প্রথম ভাষণে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা এবং প্রধান বৈশ্বিক চ্যালেঞ্জগুলো তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ভাষণে গুরুত্ব পাবে দীর্ঘায়িত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর