চট্টগ্রামের মুরাদপুরে সংঘর্ষে নির্মমতার খণ্ডচিত্র!

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০৯:০১ পিএম

বন্দরনগরী চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ চলছে। নগরীর মুরাদপুর এলাকায় এই সংঘর্ষের সূচনা হলেও রেশ ছড়িয়ে পড়েছে নগরীর বহদ্দারহাট থেকে জিইসি মোড় পর্যন্ত। কয়েক কিলোমিটার এলাকা রণক্ষেত্রে রূপ নিয়েছে।

মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে এই সংঘর্ষ শুরু হয়। এ সময় নগরীর মুরাদপুর এলাকায় অবস্থান নেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা। উভয় পক্ষের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এক পক্ষ অপর পক্ষের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে।

চলতে থাকে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। সংঘর্ষে উভয় পক্ষের বেশ ক’জন আহত হয়েছেন। দুই পক্ষে দুই দফায় সংঘর্ষের এক পর্যায়ে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা পিছু হটে গেলে মুরাদপুরে অবস্থান নেয় কোটা আন্দোলনকারীরা। ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, পূর্ব ঘোষণা অনুযায়ী বিকাল তিনটা থেকে নগরীর ষোলশহর স্টেশনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালনের কথা ছিলো কোটা আন্দোলনরীদের। এর আগেই ষোলশহর স্টেশন দখল করে রাখে ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে কোটা আন্দোলনকারীরা মুরাদপুরে অবস্থান নেন।

ছাত্রলীগ নেতাকর্মীরা ষোলশহর থেকে মিছিল নিয়ে মুরাদপুর গেলে কোটা আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ বাধে। উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার সময় ককটেল বিস্ফোরণসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে দেখা যায়। বিকাল সাড়ে পাঁচটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষের ঘটনা চলছে।

দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা নিয়ে একাত্তরের হাতে আসা কয়েকটি ভিডিও চিত্রে দেখা যায়, হামলা থেকে বাঁচতে মুরাদপুরের একটি ভবনে দেয়াল থেকে শুরু করে কার্নিশ ও জানালা ধরে ঝুলে আছেন কয়েকজন। আর ওই ভবনের ছাদ থেকে কয়েকজন ছেলে গ্রিলে ঝুলে থাকাদের ওপর ইট-পাথর ছুঁড়ছে।

আরেকটি ভিডিও চিত্রে দেখা গেছে, ওই ভবনের নিচে মাটির ওপর কয়েকজন পড়ে আছেন। ধারণা করা হচ্ছে তারা আহত হয়ে সেখানে পড়ে আছেন। আরেকটি ভিডিও চিত্র দেখা গেছে, বাড়িটির দেয়ালের ওপর দাঁড়িয়ে থাকা একজন ছেলেও লাঠি-সোটা হাতে কয়েকজন ছেলে হামলা করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপক্ষের মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা পিছু হটে মুরাদপুর মোড়ে গিয়ে বেলাল কমপ্লেক্সের একটি বাণিজ্যিক ভবনে আশ্রয় নেন। এক পর্যায়ে কোটা আন্দোলনকারীরা ভবনের ভেতরে প্রবেশ করে এবং বাইরে থেকে ঘিরে ছাত্রলীগ নেতাকর্মীদের মারধর শুরু করেন।

এরপর ওই ভবনের ছাদ উঠে আন্দোলনকারীরা ভবনের দেয়াল ও জানালার গ্রিল ধরে ঝুলে থাকাদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। যারা গ্রিল ধরে ঝুলে আছে তারা যেন পড়ে যায় সেজন্য উপর থেকে ইট-পাথর নিক্ষেপ করে আন্দোলনকারীরা। এ সময় কয়েকজন মাটিতে পড়ে গিয়ে আহতও হয়েছেন।

যারা মাটিতে পড়ে আছেন, তারা সবাই ছাত্রলীগের কর্মী বলে দাবি করা হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। তবে তাদের পরিচয় এবং শারীরিক অবস্থা সম্পর্কে কোন তথ্য দিতে পারেনি চট্টগ্রাম ছাত্রলীগ। আর এ নিয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেয়নি আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত চট্টগ্রামে কোটা আন্দোলনকারীদের সঙ্গে যুবলীগ-ছাত্রলীগের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে তাঁদের মৃত ঘোষণা করা হয়।

নিহত মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন মোহাম্মদ ফারুক (৩২) ও মোহাম্মদ ওয়াসিম (২২)। ফারুক ফার্নিচার দোকানের কর্মচারী এবং ওয়াসিম চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা। এছাড়া অপরজনের পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ২৪ হবে বলে জানিয়েছেন চমেক চিকিৎসকরা।

সংঘর্ষের পর চট্টগ্রামে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির ব্যাটালিয়ন-৮ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী।

এআরএস
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর