রাতভর বিপুর প্রিয় প্রাঙ্গণে অভিযান

সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিস সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর রাজধানীর বনানীর ‘প্রিয় প্রাঙ্গণ’ভবনে রাতভর অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, যেখান থেকে বিপুল টাকা ও অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছেন তারা। 

মঙ্গলবার মধ্যরাত থেকে প্রিয় প্রাঙ্গণ ভবনে অভিযান শুরু করে তারা। রাতভর অভিযানে ভেতর থেকে বেশ কয়েকটি ভল্ট জব্দ করা হয়।

পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার রিয়াজুল হক  বলেন, অভিযানে নগদ টাকা ও বিদেশি মুদ্রা মিলিয়ে এক কোটি টাকা উদ্ধার হয়। এছাড়া  একটি  অস্ত্র ও ৫০ রাউন্ড গুলি পাওয়া গেছে।  

Bipu

অভিযানের সময় ভবনটি ঘিরে রাখে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব সদস্যরা। এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুইজন সমন্বয়ক ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর উপস্থিত ছিলেন।

ছাত্র-জনতার আন্দোলন দমাতে বিপুল অর্থায়ন এই ভবনটি থেকেই যায় বলে অভিযোগ করেন নুর। 

এ ঘটনার তথ্য ও প্রমাণ জোগাড় করতেই অভিযান চালানো হয় ভবনের ফ্লোরগুলোতে। তবে অভিযানের খবরে আইনশৃঙ্খলা বাহিনীর কালক্ষেপণের অভিযোগ তাদের।