সালমান মুক্তাদিরের শ্বশুরের ওয়্যারহাউস সিলগালা

অননুমোদিত গুদামে শুল্কমুক্ত মদ

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০১:১৪ পিএম

রাজধানীর গুলশানে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন 'টস বন্ড প্রাইভেট লিমিটেড' নামের একটি বন্ডেড ওয়্যারহাউস সিলগালা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বন্ড সুবিধার আওতায় আমদানিকৃত শুল্কমুক্ত মদ এনবিআরের অনুমোদিত সফটওয়্যার ফাঁকি দিয়ে অননুমোদিত গুদামে মজুত রাখার অভিযোগে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

ডিএনসি সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) একটি যৌথ দল গুলশানের ওই চারতলা ভবনের প্রতিষ্ঠানটিতে অভিযান চালায়।

অভিযানকালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সফটওয়্যার ও রেজিস্টারের তথ্যের সঙ্গে সরেজমিন পণ্যের ব্যাপক অমিল পাওয়া যায়। সফটওয়্যারে যেসব পণ্য ইতোমধ্যে ছাড়পত্র বা খালাস দেখানো হয়েছিল, বাস্তবে সেগুলো ওয়্যারহাউসে মজুত রাখা হয়েছিল। এ সময় ওয়্যারহাউসটি থেকে ১৪৪ ক্যান বিয়ার, ১২ বোতল হুইস্কি এবং ৬ বোতল নেমিরফ ভদকা জব্দ করা হয়।

এছাড়া, গত ৩ সেপ্টেম্বর সফটওয়্যার সিস্টেমে ইন-বাউন্ড হিসেবে নথিভুক্ত করা ২ হাজার ২৫০ কার্টন হাইনেকেন বিয়ার সরেজমিনে তল্লাশি চালিয়ে ওয়্যারহাউসে পাওয়া যায়নি বলে জানিয়েছে ডিএনসি।

অভিযান পরিচালনকারী দলটি আরও জানায়, প্রতিষ্ঠানটির চারতলা ভবনের দুটি তলায় কাস্টমসের অনুমোদন সংক্রান্ত প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও তথ্য পাওয়া যায়নি। এসব জালিয়াতি ও অনিয়মের কারণে পুরো ওয়্যারহাউসটি সিলগালা করে দেওয়া হয়েছে।

একাত্তর/এআরএস
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৪ জন গ্রেপ্তার হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে তৃতীয় দিনের মতো বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  
রংপুর নগরীর দক্ষিণ গুপ্তপাড়া এলাকায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৩) এক সফল অভিযানে বিপুল ওজনের একটি প্রাচীন বিষ্ণুমূর্তি এবং চারটি মূল্যবান কালো পাথরের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে। এ সময়...
রাজধানী ঢাকায় শুক্রবার সকাল থেকেই আকাশ মেঘলা হয়ে আছে। ভোর থেকেই শুরু হয়েছে থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। টানা চার দিনের তীব্র দাবদাহ ও অস্বস্তিকর গরমের পর এই বৃষ্টি স্বস্তি আনলেও...
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে তীব্র বিশৃঙ্খলা সৃষ্টি, এভিয়েশন সিকিউরিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের লাঞ্ছিত করা এবং সরকারি কাজে বাধা...
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বঙ্গোপসাগর সংলগ্ন সোনারচরের বড় খাল এলাকায় ডাকাতির অভিযোগে ৯ জন জেলেকে ধরে নৌপুলিশের কাছে সোপর্দ করেছেন ভুক্তভোগী জেলেরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর