ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে রাজধানীতে একদিনে এক হাজার ৫৩৮টি মামলা হয়েছে। জরিমানা করা হয়েছে ৬২ লাখ ২৬ হাজার ২০০ টাকা।
সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ অভিযানে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়। এ সময় ৭২টি গাড়ি ডাম্পিং এবং ৩৪টি গাড়ি রেকার করা হয়।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।
তিনি জানান, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে।
রোববার ডিএমপির ট্রাফিক বিভাগ এক হাজার ৩৮৬ টি মামলা করে। জরিমানা করা হয় ৫৫ লাখ ৪৩ হাজার টাকা।