ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে রাজধানীতে একদিনে এক হাজার ১৭৩৯টি মামলা হয়েছে। জরিমানা করা হয়েছে ৬৫ লাখ ৯২ হাজার ৭০০ টাকা।
রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ অভিযানে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়। এ সময় ২০৬টি গাড়ি ডাম্পিং এবং ৬৯টি গাড়ি রেকার করা হয়।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।
তিনি জানান, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে।