ট্রাফিক আইনে রাজধানীতে ১২৪১ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে রাজধানীতে একদিনে ১২৪১টি মামলা হয়েছে। জরিমানা করা হয়েছে অভিযুক্ত অনেককে।

শনিবার (২১ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ অভিযানে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়। এ সময় ৪৭টি গাড়ি ডাম্পিং এবং ৩২টি গাড়ি রেকার করা হয়।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে।