বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দোয়া মাহফিল হয়েছে।
শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আরাফাত রহমান কোকোর বড় ভাই তারেক রহমান।
এছাড়া গুলশানের ওই দোয়া অনুষ্ঠানে অংশ নেন দলের সিনিয়র নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া অনুষ্ঠানে আরাফাত রহমানের আত্মার মাগফেরাত কামনাসহ দেশের মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।