ডিএমপির গুলশান বিভাগের নতুন ডিসি রুহুল কবীর খান

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পিএম

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ রুহুল কবীর খান।

সোমবার (২১ সেপ্টেম্বর) ডিএমপি সদরদপ্তরের উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এই পদে পদায়ন করা হয়। নতুন এই দায়িত্বে তার পদায়ন অবিলম্বে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

মোহাম্মদ রুহুল কবীর খান ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের একজন কর্মকর্তা। গুলশান বিভাগে পদায়নের আগে তিনি চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে চুয়াডাঙ্গা থেকে ডিএমপিতে বদলি করা হয়। এর পরদিনই তাকে গুরুত্বপূর্ণ গুলশান বিভাগের ডিসি হিসেবে পদায়ন করা হলো।

নতুন ডিসির দায়িত্ব গ্রহণের ঠিক আগেই গুলশান বিভাগের ঊর্ধ্বতন পুলিশ প্রশাসনে বড়ো ধরনের রদবদল আনা হয়। গত ১১ সেপ্টেম্বর গুলশানে আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনার পর ডিএমপির গুলশান বিভাগের তৎকালীন ডিসি এম তানভীর আহমেদ, এডিসি মো. সারোয়ার হাসাইন এবং গুলশান থানার অফিসার ইনচার্জ মো. দাউদ হোসেনকে প্রত্যাহার করা হয়।

সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা বহু ব্যক্তিকে আসামি করে গুলশান থানায় মামলা করা হয়। পুলিশ এ পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৭৯ জনকে গ্রেপ্তার করেছে।

একাত্তর/এসি
অর্থায়ন থেকে পরিকল্পনা, এরপর মাঠপর্যায়ে বাস্তবায়নসহ বেশ কয়েকটি স্তরে নাশকতা চালানো হচ্ছে বলে দাবি করেছে পুলিশ।
ভারত থেকে আওয়ামী লীগের পলাতক কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় ও হুন্ডির মাধ্যমে পাঠানো অর্থ সহায়তায় রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণসহ নাশকতামূলক কাজ করছেন দলটির নেতাকর্মীরা। রাজধানীর...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৪ জন গ্রেপ্তার হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর গুলশান-১ চত্বর এলাকায় বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে তা পরিশোধ না করে পালিয়ে যাওয়ার অভিযোগে সাইফুল (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় বিক্ষুব্ধ জনতা তাকে মারধর ও ‘মব’ তৈরির চেষ্টা...
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে দূরপাল্লা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে বাড়ানো হয়েছে। 
চলতি সপ্তাহে বহুল আলোচিত ওয়াশিংটন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর তাইওয়ানের কাছে সকল প্রকার অস্ত্র বিক্রি ও পূর্বের অর্ডারের ডেলিভারি বন্ধের জন্য জোরালো চাপ সৃষ্টি করতে পারেন চীনের...
মার্কিন ও ইসরাইল বাহিনীর সামরিক অভিযানের মুখে যুক্তরাষ্ট্রের অত্যন্ত উন্নত মানের একটি চালকবিহীন সাবমেরিন বা আন্ডারওয়াটার ড্রোন আটক করার পর সেটিকে রিভার্স-ইঞ্জিনিয়ারিং বা হুবহু নিজস্ব প্রযুক্তিতে...
বিমান বাংলাদেশের বহরের জন্য উড়োজাহাজ কেনায় এয়ারবাসের প্রস্তাব এবং মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) মতো বৃহৎ প্রকল্পগুলোর ওপরই বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের দীর্ঘমেয়াদি সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করবে বলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর