রাজধানীর মিরপুরের শাহ আলী বাজারে দাম বেশি রাখায় তিনটি মুরগির দোকানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার (২১ মার্চ) সকালে মিরপুর-১ নম্বরের শাহ আলী বাজারে অভিযানে যায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেখানকার কয়েকটি মুরগির দোকানে সোনালী মুরগির প্রতি কেজিতে ৫০-৬০ টাকা বেশি বিক্রি করার অভিযোগ পায়। পরে কোনো ধরনের কাগজ পত্র দেখাতে না পারায় তিন প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বেশ কয়েকটি গরুর মাংসের দোকানেও অভিযান চালায় ভোক্তা অধিকার। সেখানেও বেশ কিছু অনিয়ম পাওয়ায় একটি গরুর মাংসের দোকানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল জানান, কিছু দোকানকে সর্তক করে ছেড়ে দেয়া হয়েছে।