পেঁয়াজ ও ডিমের মূল্যতালিকা না থাকায় দুই দোকানদারকে জরিমানা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৪ পিএম

পেঁয়াজ ও ডিমের মূল্যতালিকা না থাকায় দুই দোকানদারকে দুই হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার ও শান্তিনগর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

সরকার নির্ধারিত দামে ডিম বিক্রি হলেও পেঁয়াজ ও আলু আগের দামেই বিক্রি করতে দেখা যায়। নতুন দাম বাস্তবায়নে দোকানিদের নির্দেশনা দিয়ে অভিযান পরিচালনা শেষ করা হয়।

দাম নিয়ন্ত্রণে দেশব্যাপী বাজারে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে  সহকারী পরিচালক রোজিনা সুলতানা।

এদিকে সরকারের বেঁধে দেয়া ৩৫ টাকা কেজিতে কোথাও বিক্রি হচ্ছে না আলু। বাজার ঘুরে দেখা গেছে আলু পাইকারিতে বিক্রি হচ্ছে ৪৪ টাকা কেজি, খুচরা বিক্রি হচ্ছে ৫০ টাকায়।

আর দেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে পাইকারিতে ৭০ থেকে ৭৫ টাকায়। খুচরা বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

সরকারের বেঁধে দেওয়া দামের কাছাকাছি বিক্রি হচ্ছে কেবল ডিম। সরকার ১২ টাকা বেঁধে দিলেও বিক্রি হচ্ছে ১২.৫০ টাকায়। এক হালি ডিমের দাম ৫০ টাকা।

আরবি
রাজধানীর মিরপুরের শাহ আলী বাজারে দাম বেশি রাখায় তিনটি মুরগির দোকানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ক্যাশ মেমোতে মূল্য উল্লেখ না করে বিক্রি এবং এসএমএসের মাধ্যমে ডিমের বাজারদর নিয়ন্ত্রণ করার অভিযোগে এক পাইকারি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারের সংকট হওয়ার মতো কিছু না থাকলেও ‘স্বার্থান্বেষী’ মহল সমস্যা তৈরি করছে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
সরকারের বেঁধে দেয়া ৩৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে না আলু। কেজি প্রতি বিক্রি হচ্ছে ৫০ টাকায়। তবে, সরকারের বেঁধে দেয়া দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ ও ডিম। 
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর