ডিম ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট : ২৭ জুন ২০২৪, ০১:২৭ পিএম

ক্যাশ মেমোতে মূল্য উল্লেখ না করে বিক্রি এবং এসএমএসের মাধ্যমে ডিমের বাজারদর নিয়ন্ত্রণ করার অভিযোগে এক পাইকারি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার ভোরে রাজধানীর তেজগাঁওয়ের ডিমের আড়তে বিশেষ এই অভিযান চালান সংস্থাটির পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। 

সাংবাদিকদের তিনি বলেন, তেজগাঁওয়ের পাইকারি ডিম ব্যবসায়ী আমানাতুল্লা এন্টারপ্রাইজকে বাজার অস্থির করার দায়ে মঙ্গলবারও দশ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার। 

কিন্তু ওই ব্যবসায়ী আবারও একই অপরাধ করায় তাকে এবার জরিমানা বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে বলে জানান জব্বার মণ্ডল। 

তিনি আরও বলেন, অভিযুক্ত এই ব্যবসায়ী আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে মোবাইল এসএমএসের মাধ্যমে বাজার দর ঠিক করে দিতো।

বাজারদর স্বাভাবিক রাখতে এই ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান ভোক্তা অধিদপ্তরের এই কর্মকর্তা। 

আরবি
হাইকোর্টে মামলা তালিকাভুক্ত করে প্রতারণার আশ্রয়ে জামিন নেওয়ার চেষ্টা—এমন অভিযোগে এক আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ।
ট্র্যাফিক আইন লঙ্ঘনের দায়ে রাজধানীতে একদিনে এক হাজার ৫৩৩টি মামলা হয়েছে। জরিমানা করা হয়েছে অভিযুক্ত অনেককে।
রাজধানীর সবচেয়ে জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেলের প্লাটফর্মে উঠে যাত্রা না করে বেরিয়ে গেলে ১০০ টাকা জরিমানা গুনতে হবে। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।
ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে রাজধানীতে একদিনে এক হাজার ৫১২টি মামলা হয়েছে। জরিমানা করা হয়েছে অভিযুক্ত অনেককে।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর