গাবতলী বাস টার্মিনালে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

বাড়তি ভাড়া রাখার অভিযোগ উঠেছে গাবতলী বাস টার্মিনালের পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে। যাত্রীরা বলছেন, অন্য সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে তাদের।

সরেজমিনে শুক্রবার (৬ জুন) ঈদের আগে শেষ দিন ভোর থেকেই বাস টার্মিনালে অপেক্ষায় দেখা যায় যাত্রীদের। নির্দিষ্ট সময়ে গাড়ি ছেড়ে না যাওয়ার অভিযোগও করেন তারা।

পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, মহাসড়কে যানজটের কারণে নির্দিষ্ট সময়ে গাড়ি এসে পৌঁছাতে পারছে না।

এদিকে যারা অনলাইনে টিকিট কেটেছেন তারা বাদে বেশিরভাগ যাত্রীই টিকিট না পাওয়ার অভিযোগ করছেন।