সায়েদাবাদে উচ্ছেদ অভিযান: অনুমোদনহীন একাধিক বাস কাউন্টার সিলগালা

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পিএম

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালের এলাকায় থাকা ২৪০টি অবৈধ বাস কাউন্টার উচ্ছেদে অভিযান পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)।

বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের উপস্থিতিতে এ অভিযান শুরু হয়।

এদিন বেলা ১১টা ৪৫ মিনিটে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে প্রথমে মাইকে ঘোষণা দেন যে, ৩০ মিনিটের মধ্যে অবৈধ কাউন্টার সরানো না হলে সিলগালাসহ অর্থদণ্ড করা হবে। ওই ঘোষণার ৩০ মিনিট পর অবৈধ কাউন্টার উচ্ছেদে অভিযান পরিচালনা শুরু করে ডিএসসিসি। 

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ঢাকা শহরের ভিতরে যতগুলো অবৈধ বাস কাউন্টার রয়েছে একে একে সবগুলো উচ্ছেদ করা হবে। টার্মিনালে যাত্রী ভোগান্তি কমাতে কাজ করবে সিটি করপোরেশন। 

তিনি বলেন, দুপুর পর্যন্ত ছয়টি অবৈধ কাউন্টার সিলগালাসহ তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। মোট ২৪০টি কাউন্টার সিলগালা করা হবে। 

অভিযানের সময় একাধিক অবৈধ কাউন্টারের বিলবোর্ড বুলডোজার দিয়ে ভেঙে দেয়া হয়। 

আরবিএস
পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমান তার মেয়াদে দেশজুড়ে ২৫ কোটি গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই লক্ষ্যে ঢাকার নার্সারি ব্যবসায়ীদেরও বিশেষ দিক নির্দেশনা দেওয়া হয়েছে। 
রাজধানী ঢাকার তীব্র যানজট নিরসন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গাবতলী, মহাখালী, সায়েদাবাদ ও ফুলবাড়িয়া আন্তঃজেলা বাস টার্মিনালগুলো পর্যায়ক্রমে ঢাকার বাইরে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই...
বাড়তি ভাড়া রাখার অভিযোগ উঠেছে গাবতলী বাস টার্মিনালের পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে। যাত্রীরা বলছেন, অন্য সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে তাদের।
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে টানা ১৮ দিনের মতো রাজধানীর গুলিস্তানের নগরভবনে অবস্থান কর্মসূচি পালন করছে আন্দোলনকারীরা।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর