আগস্টের মধ্যেই পরিচ্ছন্নতা কর্মীদের ফ্ল্যাট বুঝিয়ে দেয়া হবে: ডিএনসিসি প্রশাসক

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ১১:১৫ পিএম

গাবতলীতে নির্মাণাধীন পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে জানিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, আগামী জুলাইয়ের শেষ অথবা আগস্টের শুরুতে এসব ফ্ল্যাটের চাবি পরিচ্ছন্নতা কর্মীদের হাতে তুলে দেয়া সম্ভব হবে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে গাবতলীতে পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন প্রকল্প এবং গাবতলী বাস টার্মিনাল এলাকার বাইপাস সড়ক নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে প্রশাসক জানান, ১৫ তলা বিশিষ্ট ৪টি ভবনে মোট ৭৮৪টি ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। ৫৬০ বর্গফুট আয়তনের প্রতিটি ফ্ল্যাটে আধুনিক বসবাসের সব সুবিধা থাকবে। ভবনের নিরাপত্তা নিশ্চিতে ফায়ার এক্সিট ও ফায়ার প্রিভেনশনসহ আধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি আরও জানান, এছাড়া প্রতিটি ভবনে ৬টি করে লিফট এবং আবাসন কমপ্লেক্সে স্কুল, মসজিদ, সবুজায়ন ও উন্নত সড়ক ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে।

এদিকে গাবতলী বাস টার্মিনাল এলাকার যানজট নিরসনে নির্মিতব্য বাইপাস সড়কের কাজ পরিদর্শনকালে প্রশাসক বলেন, আন্তঃজেলা বাসগুলোকে শহরের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না। যানচলাচল নির্বিঘ্ন করতে শহরের ভেতরের অবৈধ টিকিট কাউন্টারগুলো উচ্ছেদে ডিএনসিসি কঠোর অবস্থানে রয়েছে।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটের ইজারা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম খান বলেন, সাধারণ মানুষের ভোগান্তি লাঘব এবং ঈদযাত্রা নির্বিঘ্নে করার বিষয়টি বিবেচনায় নিয়ে হাটের স্থান নির্বাচন করা হয়েছে। যথাযথ নিয়ম অনুসরণ করে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং সর্বোচ্চ দরদাতাই হাটের ইজারা পাবেন।

পরিদর্শনকালে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসান এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী খন্দকার মাহবুব আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র- বাসস। 

আরবিএস
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খানের দেয়া কঠোর নির্দেশনার পর নির্ধারিত সময়ের আগেই পরিচ্ছন্ন রূপ ফিরে পেল রাজধানীর শেওড়াপাড়া থেকে মিরপুর-১০ এলাকা পর্যন্ত মেট্রোরেলের...
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের মধ্যে ২১টি মোটরসাইকেল হস্তান্তর করেছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ডেঙ্গুর লার্ভা পাওয়া গেলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাসহ কঠোর আইনি ব্যবস্থা নেোয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। একই...
ছুটির দিনে রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন সড়ক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর