মাইলস্টোনে শেষ মুহূর্তে চলছে আলামত সংগ্রহের কাজ

মাইলস্টোন স্কুলে চলছে দুর্ঘটনা পরবর্তী শেষ মুহূর্তের আলামত সংগ্রহের কাজ। বিমান বাহিনীর সদস্যরা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনে কাজ করছেন।

সরেজমিনে ঘুরে দেখা যায়, রোববার (২৭ জুলাই) বিদ্যালয়ে কোন শিক্ষার্থী বা অভিভাবকের ভিড় নেই। আছে উৎসুক জনতার ভিড়।

গত কয়েকদিন ভেতরে প্রবেশ নিষেধ থাকলেও আজ যে কেউ প্রবেশ করতে পারছে।

এদিকে রোববার শ্রেণি কার্যক্রম শুরুর কথা থাকলেও সেটি পরিবর্তন করা হয়েছে।

সোমবার জানা যাবে শ্রেণি কার্যক্রম কবে থেকে খোলা হবে। শিক্ষক-কর্মচারীরা বিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ক্যাম্পাসে খোলা হয়েছে তিনটি কাউন্সেলিং সেন্টার।

শিক্ষার্থী ও অভিভাবক যারা দুর্ঘটনা পরবর্তী মানসিকভাবে অসুস্থ হয়েছে তাদের জন্য কাউন্সিল সেন্টার কাজ করছে।