রবি ও সোমবার মাইলস্টোন স্কুল বন্ধ ঘোষণা

আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০২:৩৬ পিএম

আগামী রবি ও সোমবার ডিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। স্কুল খোলার বিষয়ে পরবর্তীতে জানানো হবে।

শনিবার (২৬ জুলাই) প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম গণমাধ্যম এতথ্য জানান।

তিনি বলেন, শিক্ষার্থীরা এখনও মানসিকভাবে বিপর্যস্ত। দ্রুত সময়ের মধ্যে তাদের স্কুলে এনে কাউন্সিলিং করা হবে। সে পর্যন্ত অভিভাবকদের সাথে যোগাযোগ রাখছে স্কুল কর্তৃপক্ষ।

কোনো শিক্ষার্থী নিখোঁজ নেই জানিয়ে অধ্যক্ষ বলেন, যে পাঁচ জন নিখোঁজ ছিলো তাদের মধ্যে তিন জন শিক্ষার্থীসহ সবার মরদেহ পাওয়া গেছে। মরদেহ বুঝে নিয়েছে পরিবারগুলো।

এদিকে শনিবার সকালেও স্কুল গেটের সামনে সাধারণ মানুষের জটলা দেখা যায়। বেশিরভাগই গেটের ফাঁকা অংশ দিয়ে ভেতরটা দেখার চেষ্টা করছে। তবে আজও দর্শনার্থীদের ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। কিন্তু স্কুলের শিক্ষক-কর্মচারীদের ভেতরে প্রবেশ করতে দেয়া হয়েছে।

শনিবার সকালে সবশেষ তথ্য অনুযায়ী, বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে। এ দুর্ঘটনায় রাজধানীর সাতটি হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছে প্রায় অর্ধশত।

গত ২১ জুলাই দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান। এতে সেখানকার প্রাইমারি শাখার একটি ভবনের নিচতলায় কয়েকটি কক্ষে আগুন ধরে যায়। এতে বহু শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক হতাহত হন।

একাত্তর/আরএ
টাইমলাইন: উত্তরায় যুদ্ধ বিমান বিধ্বস্ত
২৬ জুলাই ২০২৫, ১৪:৩৬
রবি ও সোমবার মাইলস্টোন স্কুল বন্ধ ঘোষণা
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাবারবাড়ি বরগুনায় যাওয়ার সব প্রস্তুতি নিয়েছিলেন ২১ বছর বয়সী গৃহবধূ মুক্তা আক্তার। দিনভর কেনাকাটা আর ঈদ আনন্দের পরিকল্পনায় বিভোর এই তরুণীর সব খুশি এক মুহূর্তেই কেড়ে নিলো...
রাজধানীর উত্তরায় গৃহকর্মীর ছদ্মবেশে এক বৃদ্ধ দম্পতিকে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরির ঘটনায় অভিযুক্ত বিলকিস বেগমকে গ্রেপ্তার করেছে পিবিআই।
রাজধানীর উত্তরা-১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
রাজধানীর উত্তরা-১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ খাতে দীর্ঘদিন ধরে চলে আসা অব্যবস্থাপনা ও...
হাজার কোটি টাকার দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার আর বিটকয়েনে অর্থ পাচারের গুরুতর অভিযোগে এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফসহ আরো চার...
সবাইকে কেবল চিকিৎসক কিংবা প্রকৌশলী হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই উল্লেখ করে শিক্ষার্থীদের নিজ নিজ পছন্দের ক্ষেত্রে মেধার বিকাশে সরকার সর্বোচ্চ সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা প্রদান করবে বলে জানিয়েছেন...
সংবিধান সংস্কার ছাড়া জুলাই আন্দোলনে অংশ নেয়া ব্যক্তিদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর