উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫

আপডেট : ২৬ জুলাই ২০২৫, ১২:২০ পিএম

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মাসুমা (৩৮) নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ওই প্রতিষ্ঠানের অফিস সহকারী ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকাল সোয়া ১০টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান।

শাওন জানান, মাসুমার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। গত ৫ দিন তিনি এখানে চিকিৎসাধীন ছিলেন।

এদিকে, আজ সকালে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জারিফ (১৩)। বিমান দুর্ঘটনায় তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল।   

শুক্রবার (২৫) সকাল সাড়ে ৯টায় এবং দুপুরে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আইমান (১০) ও মাকিন (১৩) নামে দুই শিক্ষার্থী মারা যায়। আইমানের শরীরের ৪৫ শতাংশ আর মাকিনের শরীরের ৭০ শতাংশ দগ্ধ ছিল। এ নিয়ে বিমান দুর্গটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ১৭ জনের মৃত্যু হলো।

গত ২১ জুলাই দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান। এতে সেখানকার প্রাইমারি শাখার একটি ভবনের নিচতলায় কয়েকটি কক্ষে আগুন ধরে যায়। এতে বহু শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক হতাহত হন।

একাত্তর/আরএ
টাইমলাইন: উত্তরায় যুদ্ধ বিমান বিধ্বস্ত
২৬ জুলাই ২০২৫, ১২:২০
উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় বাহিনীর আরও চারজন সদস্য আহত হয়েছেন।
আকস্মিক ও  অনাকাঙ্ক্ষিত বিমান দুর্ঘটনার ১৫ দিন পর আজ উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে পাঠদান শুরু হয়েছে।
মাইলস্টোন স্কুলে চলছে দুর্ঘটনা পরবর্তী শেষ মুহূর্তের আলামত সংগ্রহের কাজ। বিমান বাহিনীর সদস্যরা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনে কাজ করছেন।
আগামী রবি ও সোমবার ডিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। স্কুল খোলার বিষয়ে পরবর্তীতে জানানো হবে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর