পিকেএফ আজিজ হালিম খায়ের চৌধুরীর (এএইচকেসি) প্রতিষ্ঠাতা এম এ হালিম গজনবী মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর।
শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
হালিম গজনবী ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সাবেক সভাপতি ও তিনবারের ভাইস প্রেসিডেন্ট ছিলেন।
তার পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টায় রাজধানীর ধানমন্ডিতে বায়তুল আমান জামে মসজিদে হালিম গজনবীর জানাজা অনুষ্ঠিত হবে।
১৯৭৩ সালে আইসিএবি থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ডিগ্রি অর্জন করেন হালিম গজনবী। তিনি অডিটিং, অ্যাকাউন্টিং, ট্যাক্সেশন, ম্যানেজমেন্ট কনসাল্টিং, পাবলিক অফারিংয়ে পরামর্শ, সম্ভাব্যতা এবং বাজার অধ্যয়ন ক্ষেত্রে একজন অভিজ্ঞ ব্যক্তি ছিলেন। এছাড়া তিনি আইসিএবিএমের একজন ফেলো সদস্য ছিলেন।