জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি শনিবার

আপডেট : ০১ আগস্ট ২০২৫, ০৬:৫৪ পিএম

ডা. জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে ইউনাইটেড হাসপাতালে শনিবার সকালে ওপেন হার্ট অপারেশন হবে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে মগবাজারের জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াতের সেক্রেটারি জেনারেলের মিয়া গোলাম পরওয়ার।

এসময় তিনি বলেন, আমিরের হার্টে পাঁচটি ব্লক ধরা পরায় পারিবারিক ও দলীয়ভাবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, গত ১৯ জুলাই জাতীয় সমাবেশে বক্তব্য রাখার সময় অসুস্থ হয়ে পরলে প্রাথমিক চিকিৎসা শেষে ওই সময় অসুবিধা না দেখা গেলেও পরবর্তীতে ৩০ জুলাই পরীক্ষায় তার হার্টে ব্লক ধরা পরে। চিকিৎসকরা বিদেশে নেয়ার পরামর্শ দিলেও দেশের কথা ভেবে বাংলাদেশেই চিকিৎসা নিতে চেয়েছেন তিনি।

শনিবার হাসপাতালে ভিড় না করে ঘরে বসেই সবাইকে দোয়া করার আহবান জানিয়েছেন জামায়াতের এই সেক্রেটারি জেনারেল।

একাত্তর/আরএ
বিষয়টি নিয়ে নানা আলোচনা ও প্রতিবেশী দেশের প্রতিক্রিয়ার মধ্যেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকে ‘ফাইনাল যুদ্ধ’ না ভেবে ‘রিহার্সেল’ হিসেবে বর্ণনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে বর্তমান সরকার ফ্যাসিবাদের রাস্তা ধরে...
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। 
সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় বিগত ছয় মাসের শাসনামলে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর