এক মাস লড়ে হার মানলো মাইলস্টোনের এক শিক্ষার্থী

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এক মাস পর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) সকাল আটটার দিকে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওই শিক্ষার্থীর নাম তাসিনিয়া (১৫)। মাইলস্টোনের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল তাসনিয়া। তার বাড়ি বাড়ি ফরিদপুরে মধুখালী থানা এলাকায়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, ওই শিক্ষার্থীর শরীরের ৩৫ শতাংশ বার্ন ইনজুরি ছিল। এ নিয়ে এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে মৃত্যু ২০ জনে দাঁড়িয়েছে। এছাড়া এখন পর্যন্ত এই দুর্ঘটনায় মোট মৃত্যু ৩৬। 

গত ২১ জুলাই দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। ওই ঘটনায় সর্বশেষ ৩৫ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। সে হিসেবে আজ তাসনিমের মৃত্যুর মধ্যদিয়ে এ ঘটনায় ৩৬ জনের মৃত্যু হলো, যাদের বেশিরভাগই শিশু।