মাইলস্টোন ট্র্যাজেডির ক্ষত ভুলতে প্রকৃতির কোলে এক দিন

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১১:২৭ এএম

একটি দুর্ঘটনা শুধু কয়েকটি প্রাণই কেড়ে নেয় না, বদলে দেয় অসংখ্য মানুষের জীবন। রেখে যায় এমন কিছু ক্ষত, যা হৃদয়ের গভীরে রয়ে যায়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনার পর শিক্ষার্থীদের জীবনে নেমে আসা বন্ধু হারানোর শোক, আতঙ্ক আর ট্রমা কিছুটা হলেও লাঘব করতে প্রকৃতির সান্নিধ্যে আয়োজন করা হলো এক বিশেষ নিরাময় কর্মসূচির।

গত বৃহস্পতিবার (১৬ জুলাই) গাজীপুরের পুবাইলে ‘ছুটি রিসোর্ট’-এ ‘সবুজের মাঝে অমর তোমরা’ শীর্ষক অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের আয়োজন করা হয়। ছুটি গ্রুপ ও রোটারি ক্লাব অব বনানী ঢাকার যৌথ উদ্যোগে দিনব্যাপী এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল—প্রকৃতির সান্নিধ্যে শিশুদের মানসিকভাবে পুনরুদ্ধার করা ও অনুভূতি প্রকাশের নিরাপদ সুযোগ তৈরি করা।

জাতীয় সংগীতের মাধ্যমে দিনের শুরু হওয়ার পর শিক্ষার্থীরা মেডিটেশন সেশনে অংশ নেয়। পরে বিশাল সবুজ মাঠে ফুটবল খেলায় মেতে ওঠে সবাই। অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল ‘ট্রি অব লাইফ’ শীর্ষক আর্ট থেরাপির সেশন। মনিরা রহমানের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই সেশনে রং ও তুলির মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মনের না-বলা কথা, হারিয়ে যাওয়া বন্ধুর স্মৃতি আর নতুন করে বাঁচার স্বপ্ন ফুটিয়ে তোলে।

দিনের সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল স্মারক বৃক্ষরোপণ। মাইলস্টোন দুর্ঘটনায় প্রাণ হারানো প্রতিটি শিশুর স্মরণে নামফলক সংবলিত একটি করে গাছ নিজ হাতে মাটিতে রোপণ করে শিক্ষার্থীরা। চারা রোপণ শেষে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আয়োজনে অংশ নেওয়া ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ও দুর্ঘটনায় ১৫ শতাংশ দগ্ধ হওয়া নূরি জান্নাত ইউশা ২০২৫ সালের ২১ জুলাইয়ের সেই বিভীষিকাময় সকালের স্মৃতি চারণ করে বলে, এক বন্ধুর মায়ের মাথা উড়ে যেতে দেখেছিলাম। সেই দৃশ্য দেখে আমি ভয়েই অজ্ঞান হয়ে যাই। চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে ছিল নিথর দেহ। চোখ বন্ধ করলেই এখনো সেই আগুন আর চিৎকার ভেসে ওঠে। ইউশা জানায়, আগুনে পোড়া হাতের কারণে তার লেখার গতি কমে গেছে এবং রোদে গেলে ব্যথা বাড়ে। তবে এই আয়োজন তাকে ট্রমা থেকে বের হয়ে আসার শক্তি জুগিয়েছে।

দুর্ঘটনায় গুরুতর আহত জান্নাতুল মাওয়া বলে, বন্ধুদের হারানোর কষ্ট কখনো ভুলব না। কিন্তু আমরা বেঁচে আছি, তাই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আরেক শিক্ষার্থী জায়না জানায়, দুর্ঘটনায় সে তার বন্ধু নাজিয়া ও সিনিয়র তাসনিয়াকে হারিয়েছে। এই দুর্ঘটনার পর তার পাইলট হওয়ার স্বপ্ন বদলে গেছে, এখন সে নৃত্যশিল্পী হতে চায়। প্রত্যক্ষদর্শী অষ্টম শ্রেণির আরিশা জোহানা জানায়, এমন কার্যক্রম স্কুলে নিয়মিত হলে শিক্ষার্থীরা মানসিকভাবে আরও শক্ত হতে পারবে।

অনুষ্ঠানে উপস্থিত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন বলেন, দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের নিয়মিত ফলোআপ করা হচ্ছে। অনেকের ভবিষ্যতে আরও ছোট-বড়ো অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। শিশুরা আজ আবার হাসিমুখে ফিরছে, এটিই আমাদের সবচেয়ে বড়ো প্রাপ্তি।

এই উদ্যোগের ভাবনাটি আসে সাংবাদিক ও রোটারিয়ান শাহনাজ শারমীনের কাছ থেকে। তিনি বলেন, দুর্ঘটনার পর টানা ১২ দিন বার্ন ইনস্টিটিউটে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমি নিজেও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। তখন উপলব্ধি করি, যারা এ দুর্ঘটনার শিকার হয়েছে, তাদের ভেতরের কষ্ট কতটা গভীর। সেই ভাবনা থেকেই শিশুদের জন্য এমন একটি নিরাময়মূলক আয়োজনের পরিকল্পনা করি।

রোটারি ক্লাব অব বনানী ঢাকার প্রেসিডেন্ট শরীফ উল্লাহ বলেন, মানবসেবাই রোটারির মূল আদর্শ। তার মতে, শিশুদের মানসিক সুস্থতায় পাশে দাঁড়ানো শুধু একটি সামাজিক উদ্যোগ নয়, বরং মানবিক দায়িত্ব। 

অন্যদিকে ছুটি রিসোর্ট পুবাইলের ব্যবস্থাপনা পরিচালক শামসুল ইসলাম বলেন, ব্যবসার পাশাপাশি সমাজের প্রতিও তাদের দায়বদ্ধতা রয়েছে, আর সেই দায়বদ্ধতার জায়গা থেকেই এমন আয়োজন।

ছুটি রিসোর্ট পূর্বাচলের ম্যানেজিং ডিরেক্টর ও ছুটি গ্রুপের কো ফাউন্ডার আলমগীর ফেরদৌস বলেন, আজ যে গাছগুলো রোপণ করা হয়েছে, একদিন সেগুলো বড় হয়ে ছায়া দেবে। তেমনি এই শিশুরাও একদিন শোককে শক্তিতে রূপান্তর করে নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যাবে।

সমাপনী বক্তব্যে ছুটি গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট মোস্তফা মাহমুদ আরিফীর কথায় ফুটে ওঠে ভবিষ্যতের আশাবাদ। তিনি বলেন, আজ যে গাছগুলো রোপণ করা হয়েছে, একদিন সেগুলো বড় হয়ে ছায়া দেবে। তেমনি এই শিশুরাও একদিন শোককে শক্তিতে রূপান্তর করে নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যাবে।

খেলাধুলার অংশটি পরিচালনা করেন বাংলাদেশের প্রথম নারী ফুটবলার রেহানা পারভীন। সবুজের মাঝে কাটানো এই একটি দিন হয়তো শিশুদের সব বেদনা মুছে দিতে পারেনি, তবে তাদের মনে করিয়ে দিয়েছে—শোকের পরও জীবন এগিয়ে চলে।

একাত্তর/এসি
টাইমলাইন: উত্তরায় যুদ্ধ বিমান বিধ্বস্ত
১৮ জুলাই ২০২৬, ১৮:৪৭
মাইলস্টোন ট্র্যাজেডির ক্ষত ভুলতে প্রকৃতির কোলে এক দিন
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।
উত্তরার মাইলস্টেন স্কুলের শিশুদের সেই বিমান দুর্ঘটনার দুসহ স্মৃতি ভোলাতে ব্যতিক্রমী এক আয়োজন উদযাপন অনুষ্ঠিত হয়েছে। ‘আজ আমাদের ছুটি ওভাই আজ আমাদের ছুটি’ শিরোনামে ছোট্ট শিশুরা মেতেছিলো ছবি আঁকা ও...
ঠিক জীবন-মৃত্যুর এমনই এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে ছিলো রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর আহত সপ্তম শ্রেণির শিক্ষার্থী রবিউল ইসলাম নাবিল রোহান। যে বিভীষিকা পেরিয়ে রোহান আজ...
উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আরো দুই শিক্ষার্থীকে ছাড়পত্র দেয়া হয়েছে। 
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর