‎নির্বাচনের আগে-পরে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের দাবি

আগামী জাতীয় নির্বাচনের আগে ও পরে হিন্দু সম্প্রদায়ের স্থাপনা, ঘরবাড়ি, মন্দির ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবি করেছে জাতীয় হিন্দু মহাজোট। 

‎শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই দাবি করে সংগঠনটি।

সংগঠনের নেতারা বলেন, সরকার হিন্দুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। যে কোনো রাজনীতির বলির পাঠা হয় সংখ্যালঘুরা। তাই এবারের জাতীয় সংসদ নির্বাচনে হিন্দুদের ওপর হামলার আশঙ্কা করছে সংগঠনটি। সংখ্যালঘুরা যাতে নির্ভয়ে ভোট দিতে যেতে পারেন সেই দাবিও করেন তারা।

এছাড়াও আগামী ২৩ জানুয়ারি সরস্বতী পূজা উপলক্ষে বিভিন্ন চাকরি পরীক্ষা স্থগিত রাখার দাবি জানান জাতীয় হিন্দু মহাজোটের মুখপাত্র পলাশ কান্তি দে।